শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সাংসদের গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিষয়ে গণশুনানিতে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী বলেছেন, গত এক বছরে পটিয়ায় ২১টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া। সরকার পরিবর্তনে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত না হলে আরও ২২টি কমিউনিটি ক্লিনিক চালু করা হবে।
৭ সেপ্টেম্বর দুপুরে পটিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করে পটিয়া পাবলিক পলিসি ফোরাম। পটিয়া পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক পঙ্কজ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসএইডের কর্মকর্তা বিলি উডওয়াড ও দি এশিয়ান ফাউন্ডেশনের কর্মকর্তা শীলা তাজনিন হক।