শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রলীগের শিক্ষাসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে খুলশী থানা ও পূর্ব নাসিরাবাদ ছাত্রলীগের যৌথ উদ্যোগে নাসিরাবাদ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসিন। সভাপতিত্ব করেন খুলশী থানা ছাত্রলীগের আহ্বায়ক জাহেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমইএস কলেজের ছাত্রলীগ নেতা তৌহিদ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থায় বর্তমানে বিরাজমান সংকট দূর করতে গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রলীগ নেতা আরাফাতা সরোয়ার, মহানগর ছাত্রলীগের সহসম্পাদক কাউসার বিন ইসলাম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফোরকান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।