৫০-এ পা দিলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯৬১ সালের ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে তাঁর জন্ম। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১০ সালের ৯ মে হ্যাম্পটন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই বক্তৃতা করেন।আমরা আজ মিলিত হয়েছি স্নাতকদের জন্য, যাদের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। আমি আমার বিশ্ববিদ্যালয়কে জানি, সেখানে বেশ কয়েকটি ইউনিয়ন ছিল একসময়। একটি ইউনিয়ন ছিল ২০ জনের। সেই ২০ জন প্রথম মিলিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর, ১৮৬১ সালে। তারা স্বাধীন নাগরিকতার জন্য কথা বলেছিল; তারা সেদিন থেকে কাজ শুরু করেছিল। আশপাশে থেকে যেসব দাস নিলামে বিক্রির জন্য আনা হয়েছিল, তারা তাদের মুক্ত করেছিল।এ ধরনের গল্প তোমাদের অনেকের কাছেই অনেকটা অজানা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জানা উচিত কেন এমন ধরনের ঘটনা ঘটত, কেন এত মানুষ এমন ভাগ্যের শিকার হয়েছিল। কোথায় আমাদের ঘাটতি ছিল—ইচ্ছাতে, নাকি মানসিকতায়।গৃহযুদ্ধের মাঝামাঝি সময়ে স্কুলের জন্য কিছু জমি বরাদ্দ দেওয়া হয়েছিল হ্যাম্পটনের মতো, কৃষকদের ও শিল্পকারখানায় কর্মরত কর্মচারীদের জন্য। তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল সচেতনতা বাড়ানোর জন্য—কীভাবে শিল্পসমৃদ্ধ জাতি হওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি সময়ে এসব স্কুলকে কলেজ পর্যায়ে উন্নীত করা হয় শিক্ষার পরিবেশ সহজলভ্য করতে। পরবর্তীকালে আমরা বহু স্থানে অনেক জায়গাজুড়ে শিক্ষাকেন্দ্র তৈরি করি, যাতে আমাদের স্নাতকেরা সহজে বিশ্বের হালচাল জানতে ও বুঝতে পারে।শিক্ষা প্রতিমুহূর্তে আমাদের শিক্ষা দেয় কীভাবে এই পরিবর্তনশীল পৃথিবীর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়। এবং এটার চেয়ে বড় কোনো সত্য এখন আর নেই। তোমরা এমন সময়ে স্নাতক হচ্ছো যখন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে কঠিন সময় চলছে। তোমরা এমন এক চাকরির বাজারে প্রবেশ করছ, যেখানে শুধু তোমাদের নিজেদের মধ্যে নয়, প্রতিযোগিতা রয়েছে আন্তর্জাতিক বাজারে।ইতিমধ্যে তোমরা এমন এক পরিবেশে প্রবেশ করেছ, যেখানে প্রতিটি মিনিটই হিসাব করা হয়। পরিবেশগতভাবে, মিডিয়া, প্রযুক্তি—সব দিকেই চলছে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা যুক্তি বিশ্বাস করে। এসব কিছু তোমাদের শুধু নতুন চাপের মধ্যে ফেলছে তা নয়, পুরো জাতি, পুরো জাতির ভবিষ্যতের ওপরও চাপ ফেলছে। এটা হলো বিস্ময়কর পরিবর্তন, আমাদের পেছনের কিছু ইতিহাসের মতো। আমরা এ পরিবর্তন বন্ধ করতে পারি না, কিন্তু আমরা এর সঙ্গে মেনে চলতে পারি। শিক্ষাই এই মেনে চলা শেখায়, শেখাবে। শিক্ষা তোমাদের শক্তিশালী করতে পারে, যা নিকট প্রজন্মকে করেছিল কীভাবে নিজের সময়ে টিকে থাকতে হয়।প্রথম এবং সর্বশেষ হলো, তোমার শিক্ষা তোমাকে শিক্ষার মাধ্যমে শক্তিশালী করবে—কীভাবে একবিংশ শতাব্দীর অর্থনীতিকে মোকাবিলা করতে হবে। ঊনবিংশ শতাব্দীতে মূল কিছু শিক্ষা পাওয়া গিয়েছিল, বিংশ শতাব্দীতে হাইস্কুল ডিপ্লোমা ছিল মধ্যবিত্ত জীবনের টিকিটস্বরূপ। সেটা খুব দীর্ঘ সময় ছিল।চাকরির জন্য আজকাল ব্যাচেলর ডিগ্রি ন্যূনতম যোগ্যতা হিসেবে বিবেচিত। প্রকৃতপক্ষে বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি তাদের মধ্যে, যারা শুধু স্কুলজীবন অথবা কলেজজীবনে লেখাপড়া শেষ করেছে। তোমরা ভালো একটা ট্র্যাকে বের হয়ে যাচ্ছ, তবে তোমার ভবিষ্যৎ কর্মদক্ষতা নির্ভর করবে তোমার ওপর। আমেরিকার কৃষ্ণাঙ্গ ছেলেরা এখন মোটামুটি ভালো করছে। তোমার কৃষ্ণাঙ্গ সহপাঠী তোমার সঙ্গেই বের হচ্ছে। সে নিজের যোগ্যতায় তার জায়গায় প্রতিষ্ঠিত হবে। যার যার কাজের ফল সে সে পাবে। সুতরাং, গায়ের রং কোনো বিষয় নয়।আমাদের সবারই একটা দায়িত্ব আছে, বিশেষ করে একজন মার্কিন নাগরিকের। দেশের প্রতিটি শিশুকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে সহায়তা করতে হবে, যাতে তারা তাদের প্রতিযোগী হিসেবে দাঁড় করাতে পারে। কিন্তু, তার পরও আলাদাভাবে সবারই কিছু না কিছু দায়িত্ব থাকতে হবে, যাতে তোমার বোন বা তোমার ভাই তোমাকে আদর্শ ভেবে অনুসরণ করতে পারে।বিশ্ব অর্থনীতিতে নিজেকে উপযুক্ত করার প্রথম শর্ত হলো, তোমাকে শিক্ষিত হতে হবে। কিন্তু তোমাকে একজন নাগরিক হিসেবেও উপযুক্ত হতে হবে। তোমাকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। তোমরা যেহেতু স্নাতক হয়ে যাচ্ছ, সুতরাং তোমাদের শিক্ষা তোমাদের গবেষণার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা এবং প্রাত্যহিক বিশ্ব সম্পর্কে কিছু না কিছু হলেও শিখিয়েছে; তোমাকে বুঝিয়েছে তুমি কী পারো, কী করতে পারবে, কতটুকু তোমার ক্ষমতা, কতখানি তোমার ধৈর্য।কিন্তু তোমার লক্ষ্য তোমাকে সব সময় শিক্ষা দিয়েছে আরও বেশি কিছু করার। পুরো চার বছর তুমি যুক্তিতর্ক করেছ—বিতর্কের দুই পাশ থেকেই। তুমি উপন্যাস পড়েছ, ইতিহাসবিষয়ক বই পড়েছ জীবনে একটু ভিন্ন স্বাদ আনতে। তুমি ইতিমধ্যে আবিষ্কার করে ফেলেছ যে তুমি কী পছন্দ করো আর কী করো না, তোমার বন্ধু বা তোমার সহপাঠীর সঙ্গে কোথায় তোমার পার্থক্য, কোথায় তুমি তাদের চেয়ে এগিয়ে আছো, যা তুমি এর আগে কখনোই করতে পারোনি। সুতরাং, একটি শিক্ষাই পারে আমাদের অর্থনীতির সঙ্গে তোমাকে উপযুক্ত করতে, সুনাগরিক হতে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে।সেই সঙ্গে তোমার মধ্যে থাকতে হবে দেশের প্রতি, জাতির প্রতি মমত্ববোধ। তুমি যা-ই করো না কেন, করার আগে শুধু ভাববে তুমি দেশের একজন প্রতিনিধি, দেশের প্রতি তোমার দায়িত্ব আছে। দেখবে সেই কাজটির বিশ্লেষণ করার ক্ষমতা তোমার মধ্যে আপনা-আপনিই চলে এসেছে। (ইন্টারনেট থেকে পাওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: মোহাম্মদ আলী)