শিক্ষাই মানুষকে সচেতন করে তোলে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, একমাত্র শিক্ষাই মানুষকে অজ্ঞতা দূর করে নিজের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। তিনি প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে অজ্ঞানতার অন্ধকার জগত থেকে জ্ঞানময় আলোর ভুবনে ঢোকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী ১১ মার্চ বাঁশখালীর মাস্টার নজির আহমদ কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। কলেজের অধ্যক্ষ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অধ্যাপক লালন কান্তি দাশের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিমউদ্দিন। সভায় বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. আবদুল কাদের। সভায় অন্যান্যের মধ্যে কলেজের প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদ, মোস্তাফিজুর রহমান, মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।