শিক্ষাঙ্গন চিরকুট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেশা উন্নয়নবিষয়ক কর্মশালাজাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) প্রথম আলোর সহযোগিতায় পেশা উন্নয়ন ও বিতর্ক নিয়ে দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। ৮ ও ৯ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনে ‘প্রথম আলো-জেইউডিএস ওয়ার্কশপ অন ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ডিবেট’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রথম দিন পেশা উন্নয়ন ও দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি বিতর্কের ধরন ও রীতির ওপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশ নিতে পারবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন আবদুন নূর তুষার, আরাফাত রহমান,ু হাসান মাহমুদ বিপ্লব, সঞ্জীব সাহা, দেবাশীষ কাকন, কাজী বুশরা আহমেদ প্রমুখ। পেশা উন্নয়ন শীর্ষক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বনামধন্য পেশাজীবীরা সঠিক পেশা নির্বাচন ও এ জন্য প্রস্তুতিতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক কর্মশালা২৯ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও উপস্থাপন বিষয়ে পদ্ধতি ও কৌশল নির্ধারণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালার প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নূরুল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক মাহবুবর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, চিত্রশিল্পী হাশেম খান এবং ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি মফিদুল হক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক এম ফায়েক উজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গবেষক অংশ নেন। —কুদরাত-ই-খুদা চুয়েটে আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০ থেকে ২২ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। ছয়টি বিভাগের মোট ১২টি দল নিয়ে তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে চুয়েট ডিবেটিং সোসাইটি।২০ এপ্রিল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামলকান্তি বিশ্বাস। প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মেকানিক্যাল স্পার্ক (যন্ত্রকৌশল) এবং সিএসই সফটিক (কম্পিউটার কৌশল)। বিতর্কের বিষয় ছিল জাতি আজ দায়মুক্ত। বিতর্কে মেকানিক্যাল স্পার্ক বিজয়ী হয়। বিজয়ী দলের বিতার্কিকেরা হলেন তানভীর, রনি ও সায়মা। তানভীর আহমেদ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। প্রতিযোগিতার সমাপনী দিনে ডিবেটিং সোসাইটির কর্মীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃন্দ প্রযোজনা, গীতিনাট্য, পুতুলনাচ, গান, মঞ্চনাটক, গম্ভীরাসহ বিভন্ন পর্ব দর্শকদের ভীষণ আনন্দ দেয়। আবীর, অর্ণব ও রাসেলের ‘মন ভালো নেই’ গানটির মিউজিক ভিডিও সবার মন কেড়ে নেয়। —কাউসার মো. নূরুন্নবী পদ্মার বুকে আড্ডায় কিছুক্ষণক্লাস শেষ আর কয়েক দিন পরই শুরু হয়ে যাবে পরীক্ষা। পরীক্ষার পর আর হয়তো কোনো দিন সবার একসঙ্গে দেখা হবে না। তাই সব বন্ধু মিলে আড্ডায় মেতেছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শেষবর্ষের ছাত্রছাত্রীরা। সারা দিন হইচই, নাচ, গান, কবিতা আবৃত্তি আর মজার মজার গল্পে মেতেছিলেন তাঁরা। গত রোববার কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সম্মান শেষবর্ষের প্রায় ৫৮ জন ছাত্রছাত্রী ‘আড্ডায় কিছুক্ষণ’ শিরোনামের এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রথমে তাঁরা ঈশ্বরদী ইপিজেড পরিদর্শন করেন। তারপর পদ্মা নদীর বুকজুড়ে জেগে ওঠা চরে, হার্ডিঞ্জ ব্রিজের নিচে আড্ডায় মেতে ওঠেন। —তৌহিদী হাসানদক্ষতা উন্নয়ন কর্মশালাপ্রতিযোগিতার এই যুগে সবার প্রচেষ্টা একটাই, নিজের দক্ষতার পরিধি আরও বাড়িয়ে এগিয়ে যাওয়া। ২৯ ও ৩০ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দক্ষতা উন্নয়নবিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। জাতিসংঘ যুব ও ছাত্রসংঘের (ইউনাইটেড ন্যাশনস ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েসন) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যায় কর্মশালাটির আয়োজন করে। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মুনের (মডেল অব ইউনাইটেড ন্যাশনস) ওপর আয়োজিত কর্মশালাটিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং জাতিসংঘ যুব ও ছাত্র সংঘের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষক সুবর্ণ বড়ুয়া বক্তব্য দিয়ে কর্মশালার সূচনা করেন। আমাদের প্রতিদিনের হাজার কাজে যোগাযোগ অথবা মতবিনিময়ের গুরুত্ব কী? কীভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করবে? বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কীভাবে তথ্যের আদান-প্রদান করা হয়? এমনই নানা প্রশ্নের উত্তর মেলে গ্রামীণফোন লিমিটেডের ডেপুটি ম্যানেজার জান্নাতুল ফেরদৌসের প্রাণবন্ত উপস্থাপনায়। মডেল অব ইউনাইটেড ন্যাশনসের ওপর বক্তব্য দেন জাতিসংঘ যুব ও ছাত্র সংঘের বর্তমান প্রেসিডেন্ট নাফিজ ইমতিয়াজ। ২ মে সনদপত্র প্রদানের মাধ্যমে শেষ হয় কর্মশালাটি। —কানিজ ফাতেমা