শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাটকের আয়োজনপ্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর! সাগরপারে বাস করেন মারিয়া। শ্বশুর, স্বামী ও পাঁচ ছেলে জীবিকার তাগিদে সাগরে গিয়ে আর ফিরে আসেনি। দু-একজনের লাশ পাওয়া গেলেও অনেকের হয়েছে সলিল সমাধি। বর্তমানে দুই মেয়ে নোরা ও ক্যাথলিন এবং ছোট ছেলে বার্টলিকে নিয়ে তিনি সাগরপারেই বসবাস করেন। জীবিকার টানে একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বার্টলিকে ছুটে যেতে হয় সাগরপানে। অবশেষে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে মারা যায় বার্টলি। সে লাশ হয়ে ফেরে বাড়িতে। মারিয়ার বিলাপের মধ্য দিয়ে শেষ হয় নাটকটি ‘পৃথিবীর কেউই চিরঞ্জীব নয়...।’ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিভাগের শিক্ষক রাশিদুজ্জামান ও সালমা সুলতানার সহযোগিতায় বিদায়ী ছাত্র রুহুল আমিনের নির্দেশনা ও পরিচালনায় ইংরেজি বিভাগের প্রযোজনায় ১৩ মে মঞ্চস্থ হলো জন মিলিংটন সিংয়ের রাইডার্স টু দ্য সি নাটকটি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক, গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন রুহুল, ঊর্মি, সোমা, শার্মিন, মোহাম্মাদ আলী, করবি, সুখী, মামুন, লিটা, নওরিন, তিষি, অনিক, মিজান, বৃষ্টি, মুসা, বিল্লাল, সিন্ধু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক রাশিদুজ্জামান ও সালমা সুলতানা এবং বিদায়ী শিক্ষার্থী বেনজির আহমেদ ও সঙ্গীতা সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাহিদ, সুমী, রুবেল ও মৌসুমি। —আব্দুল্লাহিল ওয়ারিশপ্রকৌশলী দিবস বিতর্কে চুয়েট চ্যাম্পিয়নচট্টগ্রামে প্রকৌশলী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ডিবেটিং সোসাইটি। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকেরা হলেন ইমরোজ বিন মুহিত, শেখ এহসানউদ্দীন ও মরিয়ম বিনতে আজিজ। প্রতিযোগিতায় রানারআপ হয় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। প্রকৌশলী দিবস উপলক্ষে ৭, ৮ ও ৯ মে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্র (আইইবি) আয়োজিত তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকৌশলী জীবনের চার যুগ পূর্ণ করায় ছয়জন প্রবীণ প্রকৌশলীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত প্রকৌশলীরা হলেন মো. ইব্রাহিম খান, এসপি কানুনগো, নীরদ বরণ বড়ুয়া, আলী ইমাম, এ এফ এম মইনুল ইসলাম এবং এ এস এম নাছির উদ্দিন চৌধুরী। সমাপনী দিনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। —কাউসার মো. নূরুন্নবীডেন্টাল কলেজে গানে আনন্দে একদিনতীব্র গরমের মধ্যেও দিনভর আনন্দ উৎসবে ১৬ মে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে ১১তম ব্যাচের এনট্রান্স ডে পালিত হয়ে গেল। চার বছর পূর্তির এই দিনটিতে কলেজজুড়েই ছিল ফুর্তির আমেজ। কলেজের প্রায় সব শিক্ষার্থী, শিক্ষানবিশ চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সরব উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ১১তম ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কলেজ মেতে ওঠে সকাল থেকে সন্ধ্যা। বর্ণাঢ্য এই অনুষ্ঠান আয়োজনের জন্য মঞ্চে এসে আন্তরিক ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হোসেন এবং উপাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম জোয়ারদার।— সিদ্ধার্থ মজুমদারইংলিশ ইন অ্যাকশনসমপ্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ডিএফডিআইডির অর্থায়নে পরিচালিত ‘ইংলিশ ইন অ্যাকশন প্রজেক্ট’-এর কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে আইইআর এবং ওপেন ইউনিভার্সিটি যুক্তরাজ্য একত্রে কাজ করছে। এ কার্যক্রমে ব্রিটিশ কাউন্সিলের কোনো সম্পৃক্ততা নেই। ইংলিশ ইন অ্যাকশন প্রজেক্টের আওতায় ১৫ জন গবেষক ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ: টিচিং অ্যান্ড লারনিং’-এর ওপর কাজ করবেন। এ গবেষণাকর্মের মাধ্যমে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করবেন।হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ‘যুক্তিতেই শক্তি, যুক্তিতেই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে ডিবেটিং সোসাইটি অব হাবিপ্রবি নবীনবরণ ও আন্ত-অনুষদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ১০ মে চূড়ান্ত পর্বের আয়োজনে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এ টি এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটি অব হাবিপ্রবির প্রধান উপদেষ্টা অধ্যাপক বলরাম রায়। শুভেচ্ছা বক্তব্য দেন ডিবেটিং সোসাইটি অব হাবিপ্রবির সভাপতি নূর-ই-আলম সিদ্দিকী। বিজয়ী ও শ্রেষ্ঠ বক্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক এম আফজাল হোসেন।— নূর-ই-আলম সিদ্দিকীবাংলা ভাষা ও সাহিত্য পরিষদের রবীন্দ্র-স্মরণ১৫ মে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজতেই জমে ওঠে সেমিনার কক্ষ। শুধু মাতৃভাষা ও সাহিত্যের ক্ষেত্রেই নয়, একজন মানুষকে উদার ও অসামপ্রদায়িক করে গড়ে তুলে এই বিশ্ব চরাচরের সঙ্গে একাত্ম হতে উদ্বুদ্ধ করেন যিনি, তিনি রবীন্দ্রনাথ। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন সৈয়দ শাব্বির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষবিদ ও গবেষক মুস্তফা নূরউল ইসলাম। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মইনুদ্দীন খালেদ ও নীরু শামসুন্নাহার। আলোচনার মূল বিষয়, ছিন্নপত্রে বিধৃত রবীন্দ্রদর্শন ও বাংলাদেশের সঙ্গে তাঁর জীবন ও সৃষ্টির সম্পর্ক। মইনুদ্দীন খালেদ তাঁর আলোচনায় ছিন্নপত্রের সমাজ ও নিসর্গলগ্নতার সঙ্গে চিত্রশিল্পী রবীন্দ্রনাথকে তুলে ধরেন। অন্যদিকে রবীন্দ্র-চেতনার আলোকে প্রকৃতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন নীরু শামসুন্নাহার। অনুষ্ঠানের আহ্বায়ক ও সভাপতি রফিকউল্লাহ খান বলেন, বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের এই ১০ বছরের পথ চলা রবীন্দ্রনাথকে স্মরণ করেই। আর এর মাধ্যমেই নতুন পথ খুঁজে পাবে এই সংগঠন। মৌলবাদ প্রতিরোধেও রবীন্দ্রচর্চার অপরিসীম গুরুত্বের কথা তুলের ধরেন অনুষ্ঠানের অন্য বক্তারা। আলোচনা পর্ব শেষে রবীন্দ্রনাথকে ধারণ করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। — শারমিন নাহার