শিক্ষাঙ্গন চিরকুট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুঠোফোনে ক্যাম্পাস সংবাদ চালুমুঠোফোনে ‘বিশ্ববিদ্যালয় সংবাদ’ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। বিভাগের যেকোনো শিক্ষার্থী মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে জানতে পারবেন বিভাগের পরীক্ষার সময়সূচিসহ সর্বশেষ সংবাদ। চতুর্থ ব্যাচের রাহাদ ও আনিসুল সংবাদসেবাটি সম্পাদনা করছেন। বিভাগীয় শিক্ষকেরা এ কার্যক্রমের উদ্বোধন করেন। যেকোনো মোবাইল থেকে infomkt পাঠাতে হবে ৭১৭১ নম্বরে। ফিরতি খুদে বার্তায় পাওয়া যাবে উত্তর। — রাহাদ জান্নাতুল ইসলামশিক্ষা সমাপনী উৎসবজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ) হয়ে গেল ২০-২২ মে তিন দিনব্যাপী। প্রথম দিন সকালে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ব্যান্ডের তালে তালে শিক্ষার্থীদের নানা ঢঙের নৃত্যসহকারে শোভাযাত্রাটি ক্যাম্পাস পদক্ষিণ করে। শোভাযাত্রায় উত্সবের রাজা, রানি, তাদের প্রহরী ও সেনাপতির ঘোড়ার গাড়ি বহরটি ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মধ্যে ছিল মেহেদি উৎসব, ঘুড়ি ওড়ানো, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ। শেষদিন মুক্তমঞ্চে সান্ধ্যাকালীন অনুষ্ঠান কনসার্টে ব্যান্ড দল এলআরবির একের পর এক গান উদ্দীপ্ত করে উপস্থিত দর্শক-শ্রোতাদের।— শামসুজ্জামান শামসএআইইউবিতে করপোরেট গ্রুমিং ১২ মে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘করপোরেট গ্রুমিং ফর দ্য ইন্টার্নস’ শীর্ষক এক কর্মশালা। কর্মশালার আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান তাহনিয়াত আহমেদ করিম, নেসেল বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান আখতারুদ্দিন মাহমুদ, হুয়াই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান আসিফ জামান, ফিউচার লিডারস বাংলাদেশের সিইও কাজী এম আহমেদ। কর্মশালায় পেশাজীবনের অনেক খুঁটিনাটি এবং দরকারি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেন শিক্ষানবিশেরা। সবশেষে শিক্ষার্থীরা একটি নাটিকা প্রদর্শন করে।— বদরুজ্জামান চৌধুরীআইন বিভাগের শিক্ষা সমাপনী২০ মে, সকাল ১০টা। সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। মেয়েরা রকমারি শাড়ি আর ছেলেরা পরেছেন তারুণ্যের প্রতীক সবুজ টি-শার্ট। টি-শার্টের পেছনে লেখা ‘র্যাগ ডে ২০১০, যেখানেই যাই যেখানেই থাকি সবাইকে মনে রাখি’। এবার কিন্তু আর কোনো গোলকধাঁধা নয়, স্পষ্টই বোঝা যাচ্ছে, আইন অনুষদের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাপনী। কিন্তু ঢাকঢোলের শব্দ আর নানা রঙে সজ্জিত ঘোড়ার গাড়ির শোভাযাত্রা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বেদনাকে ভুলিয়ে দিয়েছে। বর্ণিল এই শোভাযাত্রা আইন অনুষদের ভবন থেকে যাত্রা শুরু করে টিএসসি, কলাভবন হয়ে ফিরে আসে নিজ অনুষদ ভবনে। মধ্যাহ্নবিরতি শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।—শারমিন নাহার বিএনসিসিতে ফল উৎসবহঠাত্ স্বস্তির বৃষ্টি। ১৯ মে সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে বিএনসিসির ঢাকা বিশ্ববিদ্যালয় বিমান শাখার ক্যাডেটরা এসে হাজির হয়েছেন রুমি ভবনে। চারদিকে তখন নানা০ দেশি ফলমূলের গন্ধে অন্য রকম একটা পরিবেশ। কারণ সেদিন ছিল বিএনসিসির বিমান শাখার আয়োজনে বার্ষিক ফল উৎসব। নয় ধরনের দেশীয় ফল খাওয়ার আয়োজন করা হয় উত্সবে। উত্সবে উপস্থিত ছিলেন ফ্লাইং অফিসার দিল রওশন জিন্নাত আরা, পাইলট অফিসার শহীদুল ইসলাম, ফ্লাইট লেফটেন্যান্ট হুমায়ুন মোজাফ্ফর রাহাত, লেফটেন্যান্ট মুমিনুল হাসান, সার্জেন্ট ওবায়দুর, ক্যাডেট জুঁই, জাহাঙ্গীর, জুইয়েনা, তনু, ওয়াসিম, সামসাদ, শাহাদত, সুশিল ও নাদিম। অনুষ্ঠান উপস্থাপনা করেন ক্যাডেট আন্ডার অফিসার এমদাদ।—জুবায়ের কবির‘উন্নয়ন ও দুর্যোগ’ অধ্যয়ন‘কীভাবে চরম দরিদ্র মানুষ স্বাবলম্বী হতে পেরেছে, কীভাবে তাঁদের মনোবল বৃদ্ধি করা হয়েছে, ওঁদের আত্মবিশ্বাস বাড়ানো হয়েছে—এ সফরে গিয়ে আমরা তা জানতে পেরেছি।’ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন ও আফিফাতুন নিছা।ইউএসএইডের ফুড, ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাসিসটেন্স প্রোগ্রামের আওতায় ৭-৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের ছয়জন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের ছয়জন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ১২ জন শিক্ষার্থী টাঙ্গাইলের কয়েকটি চরাঞ্চলে শিক্ষাসফরে যান। —তাহমিনা হকআন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতানীল আকাশে সাদা পায়রাটা উড়ে বেড়াচ্ছিল মনের আনন্দে। জহুরুল হক হলের ছায়াঘেরা পথ বেয়ে মিলনায়তনে আসছেন বিতার্কিকেরা। সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন হাউস অব ডিবেটরসের সভাপতি মুুছাব্বেরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রিয়াসাদ আজিম। ২২ থেকে ২৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে হয়ে গেল তৃতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা। ‘একটা চিত্কার দেই চল’ স্লোগানটি ধ্বনিত হয়েছিল চার দিনজুড়ে। এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ, অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৮টি দল।— শান্তা তাওহিদা