শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপনবাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠত্ব নিজ নিজ মহিমায় প্রতিষ্ঠিত। এই দুই নক্ষত্রকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের কথা কল্পনা করা যায় না। এই দুই কবিকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ৩০ মে টিএসসি মিলনায়তনে আয়োজন করে রবীন্দ্র-নজরুলজয়ন্তী।অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-উর-রশিদ। আলোচনায় আরও অংশ নেন বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং ইংরেজি বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন। দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের পুরোটাই ছিল রবীন্দ্রনাথ ও নজরুলকে ঘিরে। প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান আর দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন।—শারমিন নাহারতড়িৎ কৌশল বিভাগের জমজমাট ক্লাস পার্টিজাহিদ, রুবেল, শিবলীরা ছুটছেন বেলুন আর রং-বেরঙের কাগজ নিয়ে। সালমা, লিসা, জয়ী, ফাহমিদারা লিখছেন পোস্টার। পোস্টার লেখা শেষে সেগুলো লাগাতে ব্যস্ত হয়ে পড়লেন সাকিব, রুপম, এরশাদসহ আরও কয়েকজন। নাহিদ, রাসেল আর রউফরা খাবার আনতে দিলেন ছুট। রেজাউল আর সাইমুম নিয়ে এলেন বিশাল এক কেক।২৪ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ কৌশল ও ইলেকট্রনিক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আয়োজন করেছিলেন জমজমাট এক ক্লাস পার্টির। হইচই আর নাচ-গানের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকল তাঁদের প্রকৌশল শিক্ষাজীবনের শেষ ক্লাসটি। চলছিল প্রিয় বন্ধুদের সঙ্গে ফটোসেশন। হঠাৎ শান্তনু আর রাকিব ডায়াসে উঠে সবার দৃষ্টি কাড়লেন। তাঁর কৌতুকময় পর্বটি বেশ আনন্দ দেয়। এরপর চলে র‌্যাফল ড্র। যাঁর ভাগ্যে যা পড়ছে, তাঁকে এসে সেটাই করে দেখাতে হচ্ছে। হঠাৎ বলা নেই কওয়া নেই গালিব, শাহেদ, মুসা, হান্নানরা শুরু করলেন রং আর জরি ছিটাতে। সবাই ঝাঁপিয়ে পড়লেন রঙের খেলায়।—কাউসার মো. নূরুন্নবীনর্দান ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন২৫ মে ২০১০ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ধানমন্ডি ক্যাম্পাসে গ্রীষ্মকালীন সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর এম এ রাজ্জাক এবং গ্রামীণফোনের প্রধান কোষাধ্যক্ষ মইনুর রহমান ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আবদুল আউয়াল খান, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক কাজী আহমেদ নবী, অধ্যাপক মোস্তফা কামাল, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম শামসুল হক।অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।—আশরাফুল ইসলামজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ ব্যাচের নবীনবরণ ২০ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান মোশারেফ হোসেন। বিভাগীয় প্রধান বখতিয়ার রানা আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এরপর শুরু হয় তৃতীয় ব্যাচের অনিক ও জেরিনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় ব্যাচের রবি ও তাঁর দল প্রথমেই নিয়ে আসে পালাগান। এরপর গান, নাচ, জাদু ও নাটিকা উপস্থাপন করেন জ্যেষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা।—জান্নাতুল ইসলাম বিনা মূল্যে ওয়াইফাই-সুবিধাবিনা মূল্যে তারবিহীন উচ্চগতির ইন্টারনেট-সেবা ওয়াইফাইয়ের সুবিধা ভোগ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে এ সেবা চালু করা হয়েছে। ডিজিটাল বাকৃবি গড়ার অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে বাকৃবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের ভবনে ওয়াইফাই রাওটার স্থাপন করা হয়। এ যন্ত্রের মাধ্যমে ওই ভবনের আশপাশে প্রায় ২০০ মিটার দূরত্ব পর্যন্ত শিক্ষার্থীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। এ ছাড়া এখানে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগসহ সাতটি কম্পিউটার।কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থী সানোয়ার, রাজীব, হযরত, রীথি ও ফারিয়া জানান, বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পেরে তাঁরা খুবই আনন্দিত। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে ওয়াইফাই-সুবিধা সম্প্রসারণ করা হোক।—আবদুস সালামএআইইউবিতে গ্রীষ্মকালীন ওরিয়েন্টেশনআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের গ্রীষ্মকালীন সেমিস্টার ২০০৯-১০-এর নবাগত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ১৯ ও ২০ মে এআইইউবির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, কোর্সের গঠন, পরীক্ষা ও ফলাফল প্রকাশের পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীন, ভাইস চ্যান্সেলর কারমেন জেড ল্যামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর তোফাজ্জল হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিন ওই অনুষ্ঠানে বক্তব্য দেন।—হাবিবুল্লাহ