শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]আনন্দ নিকেতনে সমাবর্তনসিলেট আনন্দ নিকেতনের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে ৩১ মে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। ওই দিন ‘এ’ এবং ‘ও’ লেভেলের উত্তীর্ণ ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদ তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শামীম চৌধুরী ও প্রশাসনিক প্রধান ফাহমীনা নাহাস। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শামীম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক ইউসুফ চৌধুরী, জয়জয়ন্তি দত্ত, অভিভাবক মুসলেহউদ্দিন খান, ফারিয়া আলী, পারভেজ হাসান, মাহমুদুল মজিদ চৌধুরী, ফারুক জামান, রেজওয়ান মতিন, শিক্ষার্থী মেহেরু হেলাল, নাজিব বিন মনসুর ও সামিরা চৌধুরী। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষার্থী তারহানা খান ও নুজহাত খন্দকার।-সুমনকুমার দাশ ইভ টিজিং বন্ধে মানববন্ধন৩ জুন নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশের আইন অনুষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এভিনিউর সিটি ক্যাম্পাসের সামনের রাস্তায় বেলা একটায় ইভ টিজিং বন্ধ ও সামাজিক সচেতনতার জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ রাজ্জাক, আইন অনুষদের ডিন অধ্যাপক এ ডব্লিউ এম আবদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর একতেদার আহমেদ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম শামিম তুহিন, আইন বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সরফরাজ হামিদ ও প্রভাষক তারেক মাহমুদ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে সিটি ক্যাম্পাসের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।— আশরাফুল ইসলামঢাকায় পাঁচ মার্কিন শিক্ষার্থী ২৯ মে আমেরিকার বিখ্যাত কর্নেল ও মিয়ামি ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী তাঁদের ‘সামার এব্রোড এক্সপোজার প্রোগ্রাম’ শীর্ষক সামার ইন্টার্নশিপে বাংলাদেশের পারদানা কলেজে এসেছেন। এই প্রোগ্রামে শিক্ষার্থীরা পারদানা কলেজে এক মাস অবস্থান করবেন। এই টিমে সুপারভাইজার হিসেবে আছেন মার্ক স্মিথ। এ ছাড়া দলটিতে রয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেমিউল, মেধিউস, এনা এবং স্টুডেন্ট কাউন্সেলর মেগান স্মিথ। তাঁরা বাংলাদেশে অবস্থানকালে পারদানা কলেজের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়াসহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ, পরিবেশ, সংস্কৃতি ও মানুষের জীবনযাপন সম্পর্কেও ধারণা নেন।শিক্ষার্থীদের আগমন উপলক্ষে পারদানা কলেজের স্পোর্টস ও মিডিয়া ক্লাব এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে তাঁদের বরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ওয়াং কা হাইং। শেষে মিডিয়া ক্লাব আয়োজিত মাটির ময়না ছবিটি দেখানো হয়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেইসি বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জেসিআই শুরু করেছে জুনিয়র জেসিআই নামে কিছু ভিন্নধর্মী কাজ। জুনিয়র জেসিআই সদস্যদের জন্য ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার পাশাপাশি একজন দক্ষ ও আদর্শ পেশাজীবী হয়ে ওঠার নানা প্রশিক্ষণ কর্মশালা থাকবে এখানে।সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শেষ বর্ষের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে জুনিয়র জেসিআইয়ের চ্যাপ্টার ঘোষণা করা হয়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের বিশ্বব্যাপী স্বীকৃত সংগঠন। ১১৫টি দেশে প্রায় পাঁচ হাজার চ্যাপ্টার নিয়ে এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। এক সাক্ষাৎকারে ঢাকা নর্থ-এর সভাপতি ও আইসিবি ইসলামিক ব্যাংকের এভিপি কে মোহাম্মদ জাওয়াদুল হক বলেন, ‘শুধু ইউআইইউতেই নয়; প্রথম সারির বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে আবেদনপত্র জমা পড়েছে। শিগগিরই আরও কিছু বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এর চ্যাপ্টার খোলা হবে। www.jci.cc/bangladesh ঠিকানায় লগ ইন করে বিস্তারিত জানা যাবে।— মাহবুব শাকিল সমাজবিজ্ঞানের ক্লাস পার্টিতে৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে বসেছিল ক্লাস পার্টির আয়োজন। প্রথম ব্যাচ ষষ্ঠ সেমিস্টারের শেষ ক্লাস ছিল সেদিন। মুকুল আর রোকন ব্যস্ত বোর্ডে কার্টুন আঁকতে। ওদিকে সোহাগ চলেন গেছে খাবার আনতে। হঠাৎ কেক আর আমের ঝাঁপি নিয়ে হাজির আরিফ। ডায়াসে নাটক করছিলেন আসাদ, কবির আর রিয়াজ। চারদিকে শাড়ি পরে মেয়েদের আনাগোনা। মিথিলা আর নাহিদের উচ্ছ্বাস। বেঞ্চিতে বসে ল্যাপটপে গান বাজাতে ব্যস্ত উছেন মং। হঠাৎ ক্যামেরার ফ্লাশ। ‘ওহহো, থ্যাঙ্কস সুরভি। তুই ক্যামেরা এনেছিস’—সাজিয়ার উচ্ছ্বাস।হোয়াইট বোর্ডে ছড়ানো-ছিটানো মার্কস, এঙ্গেলস, স্পেনসর, মিশেল ফুকোদের আটোগ্রাফে। মজা করে একের পর এক অটোগ্রাফ দিচ্ছিল একজন। আবার রোকনের আঁকা কার্টুনে ছিল আঞ্চলিক ভাষার কমেন্টস।ডায়াস সামনে আনা হলো। কেক কাটলেন অধ্যাপক হেনা মনসুর ম্যাডাম। পাশে ছিলেন মনির স্যার, দেবাশীষ স্যার আর শ্যামলী ম্যাডাম। এরপর ল্যাংড়া আমের রসে মজে গেলেন সবাই। দুপুরে ঢাকাই মোরগ-পোলাওয়ে ভূরিভোজ সেরে তবেই থামল তাঁদের ক্লাস পার্টি। — আজহার হোসেন।