শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]পরিবেশ বাঁচাতে বনফুল আদিবাসী কলেজবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে। এতে মূল প্রতিপাদ্য ছিল, জীববৈচিত্র্যপূর্ণ একটি পৃথিবীই আমাদের স্বপ্ন। ১০ জুন আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ লে. কমান্ডার জাফর আহমদ বিএন (অব.)। এতে আদিবাসী কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। শোভাযাত্রা শেষে কলেজের অধ্যক্ষ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের সবার পরিবেশ-সচেতন হওয়া প্রয়োজন। ছাত্রছাত্রীরা এ ব্যাপারে সচেতন হলে আমাদের আগামী পৃথিবী আরও সুন্দর হবে।’ তথ্যপ্রযুক্তি উৎসব অনুষ্ঠিতদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো জাতীয় তথ্যপ্রযুক্তি উৎসব হয়ে গেল ২৯ থেকে ৩১ মে। এতে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবে তিন দিনব্যাপী চলে গেমিং কনটেস্ট, সফটওয়্যার এক্সপোজিশন, আইটি কুইজসহ নানা আয়োজন। প্রতিযোগিতায় শীর্ষ স্থান দখল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।—মাইন উদ্দিনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের পঞ্চম ব্যাচের নবীনবরণ ৩ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান আবদুর রশীদ। বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ শাহজাহান আহমেদ ‘বিশ্ব জলবায়ু পরিবর্তন রুখতে বিকশিত করি আপন শিক্ষা’ শীর্ষক প্রবন্ধের আলোকপাত করেন। এরপর শুরু হয় প্রথম ব্যাচের সুদীপ্ত ও মনোজের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় ব্যাচের সোহেল ও তাঁর দল প্রথমেই নিয়ে আসে নাচ। এরপর গান, নাটিকা ও জাদু উপস্থাপন করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।—সাধন সরকারবিএনসিসির ক্যাপসুল ক্যাম্প১০ জুন রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হয় বিএনসিসির বিমান শাখার ১ নম্বর স্কোয়াড্রনের তত্ত্বাবধানে সাত দিনের আবাসিক ক্যাপসুল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান। ক্যাপসুল ক্যাম্পে বিমান শাখার ক্যাডেটদের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল পিটি, প্যারেড, রেইড, অ্যাম্বুশ, সমরাস্ত্রসহ সামরিক প্রশিক্ষণ। সমাপনী দিনে ক্যাডেটদের কাছ থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি। তিনি কলেজে একটি বৃক্ষ রোপণ করেন। ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ, বিএএফ শাহীন কলেজ ঢাকা, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ রাইফেলস কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি মহিলা কলেজ কুমিলা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির বিমান শাখার উপপরিচালক আবুল কালাম আজাদ, এ কে এম মাকসুদুল হক পিএসসি, ফ্লাইট লেফটেন্যান্ট হুমায়ুন মোজাফ্ফর রাহাত, সব প্রতিষ্ঠানের বিটিএফও, পিইউও, টিইউও, সামরিক প্রশিক্ষক ও অতিথি ক্যাডেটরা। ক্যাম্প সম্পর্কে হুমায়ুন মোজাফ্ফর রাহাত বলেন, ‘আমি বিশ্বাস করি, সাত দিনের এ ক্যাম্পে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যতে যোগ্য ও সুনাগরিক হতে সহায়তা করবে।’ অনুষ্ঠান উপস্থাপনা করেন সিনিয়র সার্জেন্ট রেজা ও রুমা। উল্লেখ্য, বিএনসিসির ক্যাডেটরা দেশের দ্বিতীয় সারির যোদ্ধা।—জুবায়ের কবিরস্টেট ইউনিভার্সিটিতে নবীনবরণ৩০ মে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ধানমন্ডি ক্যাম্পাসের অডিটরিয়ামে সামার ’১০ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন আইবিএর পরিচালক জি এম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইফতেখার গণি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ ওয়াই এম একরাম-উদ-দৌলা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন এম শাহজাহান, পরামর্শক, স্কুল অব হেলথ সায়েন্সেস; এ এ কে এম লুৎফুজ্জামান, ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; রেবেকা বানু, প্রধান, ফার্মেসি বিভাগ; আসিফ নজরুল, পরামর্শক, আইন বিভাগ এবং আকমল হাকিম, প্রধান, আর্কিটেকচার বিভাগ। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এবং সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‘তর্কের আলোয় দূর করি অন্ধকার’ নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগ আয়োজিত বিতর্ক উৎসব শেষ হলো ১০ জুন। সিটি ক্যাম্পাস মিলনায়তনে ‘তর্কের আলোয় দূর করি অন্ধকার’ স্লোগান নিয়ে বিতর্ক উৎসব শুরু হয়েছিল ৬ জুন। উৎসবে মোট ১২টি দল অংশ নেয়। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় পাইওনিয়ার ও গ্লাডিওটর দল দুটির মধ্যে। রেজাউর রহমান শুভ (দলনেতা), শারমিন আক্তার, হুমায়ুন হোসেন ও শেখ আহমেদ হাবিবের পাইওনিয়ার দল চ্যাম্পিয়ন এবং তুষার মাহমুদ মামুন (দলনেতা), আসিব হোসাইন পথিক, কাজী সালাহ উদ্দিন কাদের ও আনোয়ার হোসেনের গ্লাডিওটর রানারআপ হয়। উভয় দলের দলনেতা যুগ্মভাবে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম এ রাজ্জাক। বিশেষ অতিথি ও অন্যতম বিচারক ছিলেন কৃতী বিতার্কিক আব্দুন নূর তুষার।—আশরাফুল ইসলাম