শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ‘কারিগরি শিক্ষা গ্রহণ করো, নিজের কর্মসংস্থান নিজেই গড়ো’—এ হচ্ছে কারিগরি শিক্ষার লক্ষ্য। ২০ থেকে ২৬ জুন আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজন করে ‘দক্ষ মানবসম্পদ উন্নয়নে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনার, সমাপনী অনুষ্ঠান এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনারে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, জাতীয় অধ্যাপক এম আর খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক মো. নোমান-উর-রশীদ।বিকেলের সমাপনী অনুষ্ঠানে আলোচিত হয় দেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে। আত্মকর্মসংস্থান ও আত্মনির্ভরতার জন্য এ শিক্ষাকে সাধুবাদ জানান বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপহার দেন চমৎকার একটি সাংস্কৃতিকসন্ধ্যা। —শান্তা তাওহিদাজাতীয় স্কুল বিতর্ক উৎসবের প্রস্তুতিআগামী ২ জুলাই থেকে সেন্ট গ্রেগরি হাইস্কুলে তিন দিনব্যাপী জাতীয় স্কুল বিতর্ক উৎসব শুরু হচ্ছে। বিতর্ক উৎসবটি আয়োজন করছে গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব এবং আর্থিক সহযোগিতায় রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বিতর্কে অংশগ্রহণের জন্য ৩০ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরমের জন্য কোনো ফি লাগবে না এবং ঢাকার বাইরের তার্কিকদের থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: সেন্ট গ্রেগরি হাইস্কুল, লক্ষ্মীবাজার, ঢাকা ১১০০। মুঠোফোন: ০১৯১৪৯০৪৩০৯, ০১৯১৭৫২০১০৮,০১৮১৯১৯৯৩২৮। আষাঢ় এলবৃষ্টি নামুক না নামুক, দিনপঞ্জির হিসাবে পয়লা আষাঢ় এলে চারুকলা প্রাঙ্গণে বর্ষাবরণ উৎসব হবেই। ১৫ জুন চারুকলা অনুষদের বকুলতলায় হয়ে গেল বর্ষাবরণ উৎসব। সাংস্কৃতিক গোষ্ঠী উদীচীর আয়োজনে সকাল আটটায় শিল্পী প্রিয়াঙ্কা গোপের ধ্রুপদি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শিল্পী সুজিত মুস্তাফা, মিতা হক, সেমন্তী মন্জুরী, বিশ্বজিৎ সরকার প্রমুখ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। সমবেত সংগীতে উদীচী, নিবেদন ও বহ্নিশিখার শিল্পীরা অংশ নেন। একক আবৃত্তি পরিবেশন করেন ঝর্না সরকার। দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যম, নৃত্যনন্দন ও নটরাজের শিল্পীরা। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীসহ সব মানুষ বর্ণাঢ্যভাবে বর্ষাবরণ করেন।—মাহবুবা ইয়াসমিন চট্টগ্রামে বিতর্ক উৎসব‘হাতের মুঠোয় স্বপ্ন ধরো, কণ্ঠ ছাড়ো জোরে’ স্লোগানে ১ ও ২ জুলাই দৃষ্টি, চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব।’ এতে চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক শ বিতার্কিক অংশ নেবে। নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৮১৮৭৭৩৩০৮, ০১৭১৯১৪২৯৫৩। অথবা ভিজিট করুন: www.drishtyctg.com—জিয়াউর রহমানছয় শিক্ষার্থীর প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভনিজ নিজ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছয় শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মৎস্যবিজ্ঞানের হাবিবুল্লাহ আল মামুন; রসায়নবিজ্ঞানের শরীফ হোসাইন; ভূতত্ত্ববিদ্যার সম্রাট আলম; ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের মিনহাজুল ইসলাম; মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের শামসুজ্জামান সরকার ও ফলিত পরিসংখ্যান বিভাগের মোহসিন উদ্দিন।—হাসান ইমামএআইইউবিতে ফুটবলের মিনি বিশ্বকাপ১০-২০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হয়ে গেল ‘মিনি ফুটবল বিশ্বকাপ’। বিশ্বকাপের আদলে বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। স্পেন নামধারী বিবিএ অনুষদের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। তারা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকা নামধারী ট্রিপল-ই অনুষদকে পরাজিত করে। টুর্মামেন্ট সেরা হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ইব্রাহিম।ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন স্পেন দলের ইভরান। বিজয়ী দলের খেলোয়াড়েরা হলেন: রাসেল, আরিফ, হাবিবুল্লাহ, আদিব, পল্লল, অদিত, মাহমুদ, মেহরান ও ইভরান—হাবিবুল্লাহকুয়েটে আন্তবর্ষ ফুটবল টুর্নামেন্টখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আন্তবর্ষ ফুটবল টুর্নামেন্ট-২০১০-এর ফাইনাল খেলা ২৪ জুন বিকেল সাড়ে পাঁচটায় কুয়েট খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষ মুখোমুখি হয় চতুর্থ বর্ষের। খেলায় চতুর্থ বর্ষকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় বর্ষ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মো. পারভেজ আলম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য মো. নওশের আলী।—আবদুর রহমাননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচি২০ থেকে ২২ জুন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব বা এনএসইউ-এসএসসি আয়োজন করে রক্তদান কর্মসূচির। তিন দিনের এই আয়োজনে ৪৬৩ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। অনেকেই প্রথমবারের মতো রক্ত দিয়েছেন। বিবিএর শারমিন আক্তারের মুখেই শুনুন না সে কথা, ‘আমি কখনো রক্ত দিইনি এর আগে। ক্লাবের পোস্টারে ব্লাবির ছবি দেখে ভয় কেটে গিয়েছিল। জীবনে প্রথমবারের মতো রক্ত দিয়েছি। এখন বুঝতে পারছি, রক্ত দেওয়ায় ভয়ের বিষয় নেই।’ তাঁর পাশে দাঁড়ানো বন্ধু সাবা চৌধুরীও রক্ত দিয়েছেন। তিনি বললেন, ‘এখন থেকে আমি নিয়মিত রক্ত দেব। কারণ আমি জানি, মাত্র এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।’ এসএসসির জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত আরমান তাহাবুর এবং এসএসসির প্রেসিডেন্ট আসিব আকরাম জানালেন, প্রতিবছরই এনএসইউ রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকে। এবারের তিন দিনব্যাপী এই কর্মসূচিতে কাজ করেছেন ৫০ জন সদস্য। এবারের রক্তদান কর্মসূচিতে এনএসইউ-এসএসসিকে সহযোগিতা করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।—ফয়সাল হাসান