শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]এসএমএসে পরীক্ষার ফলড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এ বছর থেকে আনুষ্ঠানিকভাবে এসএমএস পদ্ধতিতে পরীক্ষার ফল পাওয়ার সুবিধা চালু করেছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী যেকোনো প্রান্ত থেকে এসএমএসের মাধ্যমে সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফল ও আর্থিক বিবরণীর তথ্য জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী ঢাকার বাইরের। পরীক্ষার পর বাসায় যাওয়ার টান থাকে যেমন বেশি, তেমনি পরীক্ষার ফল জানার উত্তেজনাও থাকে। এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারায় অনেক সুবিধা হয়েছে। যেকোনো অপারেটর থেকে, DIURES< space>Student ID then send 5676, ফিরতি এসএমএসে পাওয়া যাবে পরীক্ষার ফল।— রাফিয়া চৌধুরীবাংলাদেশ ইউনিভার্সিটির নবীনবরণনবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি তাদের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এ উপলক্ষে ২৯ জুন ইউনিভার্সিটি মিলনায়তনে নবাগত ছাত্রছাত্রীদের এক পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় অধ্যাপক এম আর খান নবীনদের উদ্দেশে বলেন, এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে যে নিজেকে সুশিক্ষিত করে তুলতে পারবে না, তার কোনো মূল্য থাকবে না। তিনি বলেন, সরকারের উচিত দেশের সব কটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের ওপর নজর রাখা। বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মো. গোলাম আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টির সদস্য কাজী মোজাহার আলী, বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়েজউল্লাহ, বাংলাদেশ ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক এন জি পাল। এ ছাড়া ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রধান কোহিনুর বেগম, ইংরেজি বিভাগের প্রধান মোস্তফা কামালউদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান তোফায়েল আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান সরদার মাসুদ করিম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ খান। এ ছাড়া নবাগত ছাত্রছাত্রীরা তাঁদের প্রথম দিনের ক্যাম্পাস-অনুভূতি ব্যক্ত করেন। —সোহেল আহসান ফিন্যান্স ফেস্টিভালপুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের অনুষ্ঠান। ফিন্যান্স বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থী আর শিক্ষকদের শোরগোলে গমগম করছে টিএসসি মিলনায়তন। ২ জুলাই টিএসসি মিলনায়তনে হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ফিন্যান্স বিভাগের বার্ষিক ফিন্যান্স ফেস্টিভাল ২০১০। নাচ, গান, কবিতা, আবৃত্তি বিতর্ক, নাটক, বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের পরিবেশিত চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য হারুন-উর-রশীদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আব্বাস আলী খান ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান আ আ মাহবুব উদ্দীন চৌধুরী।হলিক্রসে বিতর্ক প্রতিযোগিতাঢাকা ও ঢাকার বাইরের ৩৭টি স্কুলের বিতার্কিকদের অংশগ্রহণে ২৪-২৬ জুন হলিক্রস ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘৯ম আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার ম্যারিয়েন ট্রিজা। প্রথম রাউন্ডে সনাতনী ও দ্বিতীয় রাউন্ডে সংসদীয় ধারায় বিতর্কে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় স্পন্দন মাদ্রাসা ডিবেটিং সোসাইটি এবং রানার্সআপ হয় সেন্ট গ্রেগরি ডিবেটিং ক্লাব। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের লিয়াকত হোসেন। অন্যদিকে বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয় ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রমিতা রানী মণ্ডল।অর্থনীতি, ভাষা ও সংস্কৃতিসংশ্লিষ্ট নানা বিষয়ে যুক্তিতর্কের প্রতিযোগিতার পাশাপাশি বিতর্ক কর্মশালাও অনুষ্ঠিত হয়। ম্যারিয়েন ট্রিজার সভাপতিত্বে ২৬ জুন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন হলিক্রস কলেজের সাবেক অধ্যক্ষ সিস্টার যোসেফ মেরী।— জিয়াউর রহমানস্টামফোর্ডে চালু হচ্ছে সাংবাদিকতায় মাস্টার্সবেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের দ্রুত বিকাশমান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ রয়েছে। বর্তমানে বিভাগে চার বছরের অনার্স কোর্সে ৩০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। পাঁচ বছর ধরে এই বিভাগ বিএসএস অনার্স কোর্স সফলতার সঙ্গে অতিক্রম করার পর সেপ্টেম্বর ২০১০ থেকে মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে। যেকোনো বিষয় থেকে অনার্স/পাস কোর্স ডিগ্রিধারীরা প্রিলিমিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবেন। গণযোগাযোগ/সাংবাদিকতা/মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে প্রিলিমিনারি সম্পন্নকারী অথবা অনার্স/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা মাস্টার্স কোর্সের জন্য আবেদন করতে পারবেন। স্কলাস্টিকার বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠান নাচ, গান আর বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকার বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠান। চার দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় বার্ষিক সনদ। এ বছর মোট ৬৩৬ জন ছাত্রছাত্রীকে মেধার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসমিন মুর্শেদ বলেন, স্কলাস্টিকায় ছাত্রছাত্রীদের শুধু পড়ালেখার ওপর শিক্ষা দেওয়া হয় না, একজন ছাত্র এখানে ভর্তি হলে পড়ালেখার পাশাপাশি তাকে নাচ, গান, নাটক, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হিসেবে তৈরি করা হয়। পাশ্চাত্যের শিক্ষার পাশাপাশি দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি সম্পর্কেও ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। দলীয় সংগীত আর নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে করতালির মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।স্কলাস্টিকা সিনিয়র শাখার ছাত্রছাত্রীদের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোগ্য এই সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসমিন মুর্শেদ, মিস মাদীহা মুর্শেদ, ওয়াসিমা পারভীন, শবনম হুদা, নূরজাহান বেগম প্রমুখ।—রয়া মুনতাসীরজাপানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাজাপান-সার্ক হাইস্কুল স্টুডেন্টস ইনভাইটেশন প্রোগ্রামে অংশ নিতে ২২ জুন জাপান গেলেন মাইলস্টোন কলেজের ১০ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে একজন শিক্ষক ও নয়জন শিক্ষার্থী রয়েছেন। বাংলা বিভাগের শিক্ষক মাহমুদুন নবীর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা ইসলাম, গোলাম রাব্বি, রাইসুল ইসলাম, মালিহা তাবাসসুম, জেরিন তাসনিম, মেহেদি হাসান, আমিনা আক্তার তানিয়া, মোজাম্মেল, মোবারক হোসেন ও কামরুজ্জামান। জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘আন্তর্জাতিক আমন্ত্রণ ও মতবিনিময় সংস্থা’(IHCSA)-এর আমন্ত্রণে তাঁরা এ সফরে যান। এ সফরে শিক্ষার্থীরা ‘আন্তর্জাতিক পরিবেশ বিপর্যয় রোধে জাপান-সার্কের করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। এ ছাড়া শিক্ষার্থীরা টোকিও, কিয়োটা, ইয়োকোহামা, নাগোয়া, নাগাসাকি, ওসাকা, কাগোসিমা ঘুরে দেখবেন।