শিক্ষাঙ্গন চিরকুট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭ বছর৬ জুলাই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৮ জুলাই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহ্, রাকসুর সাবেক ভিপি সাংসদ ফজলে হোসেন বাদশা, রাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম, রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) জাহাঙ্গীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।উদ্বোধনী পর্ব শেষে ওই দিন সকালে ‘সন্ত্রাস শুধু সন্ত্রাসের জন্ম দেয়’ স্লোগান সামনে রেখে ক্যাম্পাসে বের করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাটক মঞ্চায়ন, সন্ধ্যায় নাট্যকলা ও সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। —কুদরাত-ই-খুদাঢাকা কলেজে বিএনসিসির প্রশিক্ষণ ক্যাম্পঢাকা শহরের ১২টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’ (বিএনসিসি)-এর ক্যাপসুল প্রশিক্ষণ ২০১০। ঢাকা কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এ ক্যাম্পের। ঢাকা কলেজ বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার (সিভিও) মো. মাহবুবুর রহমান জানান, সিনিয়র ডিভিশনের ১৪৫ জন ছেলেমেয়েকে নিয়ে আট দিনব্যাপী এ ক্যাম্পে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ১১ জুলাই শুরু হওয়া এ ক্যাম্প শেষ হবে ১৮ জুলাই। ক্যাম্পের প্রথম দিনে উপস্থিত ছিলেন মেজর আবদুস সালাম, আ ক ম রফিকুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দীন আহমেদ। —হাসান ইমামডুয়েটে প্রোগ্রামিং প্রতিযোগিতাগাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রোগ্রামিং প্রতিযোগিতা (১-৪ জুলাই) গত রোববার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০টি দলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় ‘ইনডিগো’ দলের জাকির হোসেন, নিরুপম চন্দ্র মণ্ডল ও মহিউদ্দীন আহমেদ প্রথম, ‘ব্লু’ দলের হারিসুর রহমান, ফয়সাল নাহিয়ান ও আবুল বাশার দ্বিতীয় এবং ‘রেড’ দলের পীযূষ কুমার দাশ, ওয়ালিউল্লাহ আহমেদ ও আরিফুর রহমান তৃতীয় হয়েছেন।সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান মো. আবুল কাশেম, পুরকৌশল অনুষদের ডিন মো. শওকত ওসমান প্রমুখ।প্রতিযোগিতায় বিচারক ছিলেন কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষক ফজলুল হাসান সিদ্দিকী, মোসলেমা জাহান, ইফাত আফরিন ও মাহবুব আলম।—নাজমুল লিখনচুয়েটে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিপ্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও শোভাযাত্রা কর্মসূচি পালন করেন গত ২৮ জুন। ‘বৈশ্বিক উষ্ণতা নিরসনে জোর দিতে হবে বনায়নে’ স্লোগান সামনে রেখে নরসিংদীর ট্রেনিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে (টিআইসিআই) শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন। চুয়েটের তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা প্রতিবছর দুই সপ্তাহের জন্য এ প্রতিষ্ঠানটিতে কারিগরি প্রশিক্ষণ নিতে যায়। কর্মসূচির অন্যতম উদ্যোক্তা চুয়েট শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিদিন যে হারে পরিবেশদূষণ হচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি বৃক্ষরোপণ কর্মসূচি চালানো উচিত।—কাউসার মো. নূরুন্নবীসেন্ট গ্রেগরিজ হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা ‘বিশ্ববীণায় বাজে যে গান, আজ প্রভাতে ধরবো সে তান’ স্লোগান সামনে রেখে সেন্ট গ্রেগরিজ উচ্চবিদ্যালয়ের ‘গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব’-এর উদ্যোগে তিন দিনব্যাপী (২-৪ জুলাই) ‘জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১০’ গত রোববার শেষ হয়েছে। সমাপনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের প্রধান জিয়াউল হক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেসন।প্রতিযোগিতায় বিশ্বকাপ ফুটবল, বাজেট ২০১০-১১, ফেসবুক ও সাইবার ক্রাইম, জলবায়ুর পরিবর্তন, যুদ্ধ ও শান্তি এবং ধর্মভিত্তিক রাজনীতি—এ ছয়টি বিষয় নির্ধারিত ছিল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ‘আইডিসি-১’ এবং রানারসআপ হয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলের ‘এক্সডিসি-ব্রেকার্স’। শ্রেষ্ঠ বক্তা হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আহমেদ রাসিক ফাইয়াজ।—রিচার্ড গমেজ