শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]ঘরে বসে বইয়ের খোঁজবৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে আবির এসে হাজির হলো লাইব্রেরিতে। কিন্তু যে বইটা নিতে এসেছে, সেটা না পেয়ে হতাশ হয়ে ফিরে গেল আবার ভিজতে ভিজতে। বইটা পাবে না জানলে এত দূর আসতে হতো না তাকে। সেই দুঃখের কাহিনিটা সাকী আর সুনেত্রাকে বলছিল সে। যাক, এবার আর অযথা কষ্টটা করতে হবে না। কারণ ওদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের হোম পেইজে ঢুকে চ্যাট বক্সে বসে গ্রন্থাগারিকের সঙ্গে কথা বলে তারা সহজেই জানতে পারবে যে বইটি লাগবে তা আছে কি না। এ সুবিধাটি তারা পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গ্রন্থাগারে ‘ইনস্ট্যান্ট মেসেজিং রেফারেন্স সার্ভিস’ সেবা চালুর মাধ্যমে। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সেমিনারে ইনস্ট্যান্ট মেসেজিং রেফারেন্স সার্ভিসের বিশেষজ্ঞ নাফিজ জামান হাতে-কলমে সবাইকে এ সেবা ব্যবহারের কৌশলটি দেখান। সেবাটির মাধ্যমে সবাই ঘরে বসেই গ্রন্থাগারের সব তথ্য পেতে পারবে। এতে কোনো বাড়তি খরচও লাগবে না বলে জানালেন গ্রন্থাগারের প্রধান দিলারা বেগম।—আফরিন শাহনাজ সমাবর্তনের মিলনমেলায়সকাল থেকেই সাজ সাজ রব। দিনটি ছিল যে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) অ্যাকসেস অ্যাকাডেমির সমাবর্তন। ১৭ জুলাই চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামণ্ডলীর সভাপতি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন অ্যাকসেস অ্যাকাডেমির পরিচালক ক্যাথি স্নাইডার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদ।অ্যাকসেস অ্যাকাডেমির শিক্ষা কার্যক্রমের মেয়াদ এক বছর। এ সময় শিক্ষার্থীদের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের উপযোগী করে গড়ে তোলা হয়। এখানে শেখানো হয় ইংরেজি ভাষা, গণিত, কম্পিউটার, কারাতে, ব্যক্তিজীবনে আত্মনির্ভরশীল হয়ে ওঠার মতো নানা বিষয়। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ১৩৭ জন শিক্ষার্থী এবার অ্যাকসেস অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েশন পেয়েছেন।—নিজাম হায়দার সিদ্দিকীচারুকলায় বিশ্বায়নের তরীঘড়ির কাঁটাটা তখন বারোটার ঘর ছুঁয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ভিড় করছেন শিল্পানুরাগীরা। স্বোপার্জিত স্বাধীনতার সামনে সবুজ ঘাসের ওপর বিশাল এক তরী যেন প্রতিবাদী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই অবাক ও মুগ্ধ। কথা বলতেই জানা গেল, নাম এর ‘বিশ্বায়নের তরী’। এ শিল্পকর্মটি নিয়েই হয়ে গেল শিল্পী শাহাবুদ্দীন শেখের প্রথম একক শিল্প প্রদর্শনী। ব্যতিক্রমী বিষয় নির্বাচন ও উপস্থাপনায় ২৫ জুলাই থেকে শুরু সাত দিনব্যাপী এ প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। চারুকলা অনুষদের ডিন আ হ ম মতলুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মো. রফিকুন্নবী, অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম এবং শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ।—মাহবুবা ইয়াসমীনঢাকা কলেজের কৃতী ছাত্রদের সংবর্ধনাজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজের হিসাববিজ্ঞান (সম্মান) থেকে ২৫ জন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছেন। এ উপলক্ষে ১৭ জুলাই হিসাববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তাঁদের জন্য সংবর্ধনা দেওয়া হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক তুহিন আফরোজা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী খান। এ ছাড়া সব বিভাগের প্রধান ও অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রধান পরবর্তী বছরগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে এর চেয়ে ভালো ফল প্রত্যাশা করেন। কৃতী শিক্ষার্থীদের বই ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।—মাসুদ আলমরাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষাবরণবর্ষা ঋতুকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বনন প্রেম, প্রকৃতি ও বর্ষার কবিতা নিয়ে ‘শ্রাবণে স্বননে বিচূর্ণ বৃষ্টির মূর্ছনা’ শীর্ষক কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। ২৬ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তপুু ও বিতস্তার উপস্থাপনায় বৃন্দ কবিতা পাঠ করেন রিতা, শুভ্রা, তমা, রাসেল, লিয়ন, ডুয়েট, বিতস্তা, তপু প্রমুখ। একক কবিতা আবৃত্তি করেন তানজিলা, রুনা, বিতস্তা, শাহনাজ, রিতা, রাসেল, মাহবুব প্রমুখ।—কুদরাত-ই-খুদা সিলেট এমসি কলেজে সনদ বিতরণসিলেটের এমসি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিদেশি ভাষা প্রশিক্ষণকেন্দ্রের সনদ বিতরণী ২৪ জুলাই সকালে ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়নের (ডিএসএইচই) পরিচালক সিরাজুল হক, বিদেশি ভাষা প্রশিক্ষণকেন্দ্রের প্রকল্প পরিচালক জসিমউদ্দিন, কলেজের উপাধ্যক্ষ ধীরেশচন্দ্র সরকার ও সিলেট কেন্দ্রের কো-অর্ডিনেটর হায়াতুল ইসলাম আখঞ্জী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন বাপ্পী, ইফতি, মিছবাহ, জান্নাতে কেয়া চৌধুরী, জয়নুল আবেদীন ও আবেদীন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।—সুমনকুমার দাশ