শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী বিচারের মহড়া৭ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগে প্রতীকী আদালতে বিভিন্ন বিষয়ের ওপর ১০টি প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়। ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০টি গ্রুপে বিভক্ত হয়ে এ বিচার অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন বিভাগীয় শিক্ষক ড. জহুরুল ইসলাম। এতে খুন, ইভ টিজিং, ডাকাতি বিষয়ে পাঁচটি ফৌজদারি মামলা এবং জমি বেদখল, ভরণ-পোষণ ইত্যাদি বিষয়ে পাঁচটি দেওয়ানি মামলাসহ মোট ১০টি মামলা পরিচালনা করা হয়। আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন ঝিনাইদহ বার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শফিউলাহ, সাধারণ সম্পাদক খান আকতারুজ্জামান। —নাজমুস সাকিব আরাফাতকরপোরেট আইকনদের মুখোমুখিপ্রশ্ন ছিল অনেক। একের পর এক প্রশ্ন! আর এমনটি হবেই বা না কেন? দেশের করপোরেট জগতের বড় বড় মানুষের সান্নিধ্য অথবা তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পাওয়া তো আর যে-সে ব্যাপার নয়! হ্যাঁ, সেদিন এ সুযোগটাই পেয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুযোগ পেয়ে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজী মনিরুল কবির, স্ট্যান্ড্যার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব ক্রেডিট ইনিসিয়েশন ফারজাদ আহমেদ এবং রহিমআফরোজের চিফ অপারেটিং অফিসার ও এইচ আর প্রধান আরিফ শাহরিয়ারের কাছে ছুটে গেল অসংখ্য প্রশ্ন। পুরো আয়োজন তিনটি অংশে ভাগ করা হয়েছিল। প্রথম অংশে ফারজাদ আহমেদ বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় অংশ পরিচালনা করেন আরিফ শাহরিয়ার। তিনি বাংলাদেশের স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআরএম নিয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানের শেষ অংশে কাজী মনিরুল কবির বিজ্ঞাপনের নতুন ধারা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা জানতে চান, গ্রাহকের কাছে পৌঁছানোর মতো বিজ্ঞাপন তৈরি করতে হলে মূল লক্ষ্য কী থাকবে? ভালো বিজ্ঞাপনের কৃতিত্ব কার? গ্রামীণফোনে পার্টটাইম চাকরির জন্য কী করতে হবে বা গ্রামীণফোন চাকরির ক্ষেত্রে প্রধান গুরুত্ব দেয় কোন বিষয়ে—এসব নানা বিষয়। এভাবেই বাংলাদেশের করপোরেট জগতের কয়েকজন প্রথম সারির মানুষের সঙ্গে পরিচিত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুযোগটি করে দেয় বিশ্ববিদ্যালয়ের ইয়াং এন্ট্রাপেনার সোসাইটি বা সংক্ষেপে এনএসইউ-ইয়েস! —ফয়সাল হাসানঢাকা বিশ্ববিদ্যালয়ে কারাতে প্রতিযোগিতাঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ঢুকতেই চোখে পড়ল সাদা গাউন পরা শিক্ষার্থীদের। কার পর কার পালা। তানিয়া অপেক্ষা করছেন নুসরাতের জন্য। নুসরাতের পরই তানিয়ার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে চলছিল দ্বিতীয় আন্তহল জুডো ও কারাতে প্রতিযোগিতা-২০১০। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী চারুকলার দ্বিতীয় বর্ষের তানিয়া। কেন এই কারাতে শিখতে আসা? জবাব দিলেন, ‘প্রথম দিকে কিছুটা শখের বশে ভর্তি হয়েছিলাম, তবে এখন তা আর শখ হিসেবে নেই। ঢাকায় একা একা থাকি, তাই নিরাপত্তার জন্য কারাতে শিখতে আসা।’৫ আগস্ট, ২০১০ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারাতে ছাত্রীদের মধ্যে ‘কুয়েত-মৈত্রী’ হল তিনটি গোল্ড, একটি সিলভার, দুটি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন এবং দুটি গোল্ড নিয়ে ‘শামসুন নাহার’ হল রানার্সআপ হয়েছে। ছেলেদের মধ্যে তিনটি গোল্ড, দুটি সিলভার, দুটি ব্রোঞ্জ নিয়ে ‘জগন্নাথ হল’ চ্যাম্পিয়ন এবং দুটি গোল্ড, দুটি ব্রোঞ্জ নিয়ে ‘এসএম হল’ রানার্সআপ হয়েছে। আর জুডোতে ছাত্রীদের মধ্যে ‘শামসুন নাহার হল’ এবং ছাত্রদের মধ্যে ‘সলিমুল্লাহ মুসলিম হল’ চ্যাম্পিয়ন হয়েছে। জুডো ও কারাতে কমিটির সহকারী পরিচালক নয়না চৌধুরী জানালেন, ‘এবারের প্রতিযোগিতায় ২৪ জন ছাত্রী ও ৪০ জন ছাত্র অংশ নিয়েছেন। বর্তমান অবস্থায় কারাতে ও জুডো শেখা জরুরি। এটি মারামারির জন্য শেখা নয়, বরং জীবনে শৃঙ্খলার জন্য শেখা দরকার। এটি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে এবং একই সঙ্গে আত্মরক্ষার জন্য এর দরকার।’ —তাহমিনা হক