শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিতারা পারভীন পুরস্কারগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ১০ শিক্ষার্থী ভূষিত হলেন ‘অধ্যাপক সিতারা পারভীন স্মৃতি পুরস্কারে’। ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সম্মান-২০০৮ পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার প্রথম ১০ জন শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মাহবুবুল হক ওসমানী, রিফফাত ফেরদৌস, দিলরুবা খানম, রেহানা সুলতানা, আলী আজগর, কুতুব উদ্দিন, নন্দিনী শাহলা চৌধুরী, তামান্না ইসলাম, আফসানা আবেদীন ও রহিমা পারভীন। বিভাগের চেয়ারপারসন অধ্যাপক গীতিয়ারা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সিতারা পারভীন স্মারক নিবন্ধ পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিভাগের শিক্ষক অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ক্যানসাসে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর জীবন ও কর্ম পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চালু করা হয়েছে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মৃতি পুরস্কার’।—তাহমিনা হক।রক্তের বন্ধনে বন্ধুতাসকাল সাতটা থেকেই সন্ধানী ইউনিটের সামনে ছোটখাটো জটলা দেখা যাচ্ছে। ব্লাড ব্যাগ, ব্যান্ডেজ, তুলা—একে একে সব গাড়িতে ওঠানো হচ্ছে। ৩৫তম ব্যাচের শুভ, বাবু, ইকবাল; ৩৪তম ব্যাচের মিজান, রনি; ৩৮তম ব্যাচের ইভা, ফারাহ, অর্ণব, রাহুল, যুগল, শৈলী—একে একে সবাই এসে পড়লেন। ৫ আগস্ট, সন্ধানী (এসএসএমসি ইউনিট) থেকে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এ বছর সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধান্ত হয়, ঢাকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। এরই অংশ হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ুভাবীকালের চিকিৎসকেরা। প্রথমবারের মতো রক্ত দিলেন মশিউল, রনি, আরমান, তিশা। তাঁরা নিয়মিত রক্তদানের ইচ্ছা প্রকাশ করেন। এই ইউনিভার্সিটির ৩০ জন শিক্ষার্থী সে দিন স্বেচ্ছায় রক্ত দেন।—মিথিলা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।বিজেমে সাংবাদিকতায় ডিপ্লোমাবাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ায় (বিজেম) সাংবাদিকতায় ডিপ্লোমা কোর্স শুরু হবে ১ সেপ্টেম্বর ২০১০। কোর্সের মেয়াদ নয় মাস। প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের কাছে কোর্স ম্যাটেরিয়ালস সরাসরি অনলাইন অথবা ডাকযোগে পাঠানোর মাধ্যমে কোর্সটি পরিচালনা করা হবে। পাঠ্যসূচিতে থাকবে সাংবাদিকতার মৌলিক বিষয়, বিশেষভাবে রিপোর্ট, ফিচার লেখা, সংবাদ সম্পাদনা, রেডিও ও টেলিভিশন সাংবাদিকতা। নয় মাস পর ঢাকায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির ন্যূনতম যোগ্যতা এইচএসসি বা সমমান। কোর্স ফি সাত হাজার ৫০০ টাকা। যোগাযোগ: ৮৬১৭৯১২, ০১৭১৫৮২২৭৭৮।