শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]রাজশাহীর ইউআইটিএসে বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক খুলে দেয় মনের দুয়ার’—এ স্লোগানকে সামনে রেখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) রাজশাহী ক্যাম্পাসে ১১ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হয় আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় বিজয়ী হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আর বিজিত দল হচ্ছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন (যুগ্মভাবে) ইমরুল আক্তার চৌধুরী ও আল আমিন। —কুদরাত-ই-খুদাডুয়েটের শিক্ষাসফরনয় দিনের শিক্ষাসফর শেষে ফিরলেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। চার বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী ঘুরে এলেন রাঙামাটি, বানদরবান ও কক্সবাজার। প্রথম দিন রাঙামাটি বৌদ্ধবিহার পরিদর্শন শেষে রওনা হলাম সুবলংয়ের উদ্দেশে। পাখিদের দল বেঁধে উড়ে চলা আর মেঘের লুকোচুরি খেলার দৃশ্য দেখতে দেখতে রাতে পৌঁছে গেলাম রাঙামাটি শহরে। পরদিন ঝুলন্ত ব্রিজ এবং রাঙামাটি শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ফিরে গেলাম কাপ্তাইয়ে। কাপ্তাইয়ের শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটি, হাইড্রোলিক পাওয়ার স্টেশন, কর্ণফুলী পেপার মিল পরিদর্শন শেষে রওনা দিলাম বান্দরবানের উদ্দেশে।দুই দিন বান্দরবানে অবস্থানকালে স্বর্ণমন্দির, মেঘলা, চিম্বুক পাহাড় হয়ে আমরা যখন নীলগিরি পাহাড়ের উদ্দেশে রওনা হলাম তখন সবার ভালো লাগার মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। চাঁদের গাড়িতে চড়ে নীলগিরি যাওয়ার পথে শুধু পাহাড় আর পাহাড়ের দৃশ্য। নীলগিরি পাহাড়ের ওপর যখন উঠলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। পাহাড়টি এতই উঁচু যে সেখান থেকে চারপাশের পাহাড়গুলোকে সমতল সবুজ ভূমি মনে হচ্ছিল। সে এক অসম্ভব ভালো লাগার দৃশ্য। এত ভালো লাগাকে পেছনে ফেলে রওনা হলাম কক্সবাজারে। চার দিন অবস্থানকালে কক্সবাজার রাডার স্টেশন, ইনানী বিচ, মহেশখালীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে ফিরে এলাম ডুয়েটে। —নাজমুল লিখন