শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]মার্ক টোয়েন নিয়ে আলোচনাইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে এবং ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সহযোগিতায় প্রখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন -এর মৃত্যুশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক সম্মেলন ২৩ সেপ্টেম্বর আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম এবং স্বাগত বক্তব্য দেন আইইউবির ইংরেজি বিভাগের প্রধান রাজিয়া সুলতানা খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক বজলুল মোবিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ওমর রহমান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম এবং ঢাকাস্থ আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস।— হাসান সাইমুম ওয়াহাববাডসে্র পুনর্মিলনীমৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্য বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ১৪ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯৮৬ থেকে ২০১০ ব্যাচের এসএসসি উত্তীর্ণ পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম বদরুন্নেছা। অতিথি ছিলেন কল্যাণ কান্তি চক্রবর্তী, আল্পনা সেন, প্রনোজিৎ ঘোষ, জয়া নন্দী, জাহান-ই-নূর সুলতানা, স্বপ্না দেব, সুপর্ণা চৌধুরী, জয়ন্ত ভট্টাচার্য, রোখসানা খানম ও দীপক সিনহা। সামিয়া ফারহা মাহজাবীন ও টি এইচ পামেল বৌলির প্রাণবন্ত উপস্থাপনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতিকথা তর্পণ করেন। সংগীতে অংশ নেন পাপিয়া পাল, নওশীন জ্যোতি, সুমিত পাল, রাফাত, সামি, রানা, হিমেল, ইরিনা, অদীতি, তুনা, আকাশ রায়, অমৃতা দত্ত, অনিমেষ সিনহা, ইমন দেব চৌধুরী ও ঈশিতা দেব। নাটক ও কৌতুক নকশায় অংশ নেন নাজেম আল কোরেশী, দিপায়ন রায়, দিগ্বিজয় ভট্টাচার্য, রিয়াদ তরফদার, নাজমুল সাকিব, ছাব্বির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, নওশীন জ্যোতি, এমদাদ উদ্দিন আহমেদ, শাওন দত্ত ও সুমিত পাল। নৃত্য পরিবেশন করেন মৌ ও মুক্তি।—বিশ্বজ্যোতি চৌধুরী