শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]কুয়েটে দুটি নতুন বিভাগখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলতি শিক্ষাবর্ষ থেকে দুটি নতুন বিষয় ও একটি ইনস্টিটিউট চালু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং বিভাগ এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ নামে নতুন দুটি বিভাগে যথাক্রমে ৬০ জন করে মোট ১২০ জন নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ফলে গত বছরের ৫৪৫টি আসনের পরিবর্তে এ বছর ৬৬৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) নামের একটি নতুন ইনস্টিটিউট চালু হচ্ছে।—আবদুর রহমানবর্ণালীর প্রকাশনা উৎসব‘দেশব্যাপী বিজ্ঞান সংস্কৃতির বিকাশ হোক’ স্ল্লোগান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রসায়ন বিভাগের উদ্যোগে এক প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, রসায়ন বিভাগের প্রকাশনা উপদেষ্টা অধ্যাপক অম্লান কুসুম রায়, ফৌজিয়া রহমান ও রসায়ন সমিতির সভাপতি নূরুল হক। এ উপলক্ষে বিভাগীয় প্রকাশনা বর্ণালীর মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভাগের শিক্ষক এ কে আলম শাহ, জহিরুল ইসলাম পাটোয়ারী, শিক্ষার্থী সুবীর, মিনাক্ষী, নন্দিতা, তৃপ্তি, রূপা, মাহমুদ ও শওকত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলাউদ্দিন। —গাজীউল হকস্টেট ইউনিভার্সিটিতে নবীনবরণগত ২৯ সেপ্টেম্বর স্টেট ইউনিভার্সিটি ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে ফল-২০১০ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক ট্রাস্টি ও চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ইফতেখার গনি চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম একরাম-উদ-দৌলা।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এম শাহজাহান, অধ্যাপক এ এ কে এম লুৎফুজ্জামান, অধ্যাপক ফজল-ই-রাব্বী, অধ্যাপক রেবেকা বানু। দিনব্যাপী নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।—ফয়জুল ইসলাম