শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]হলিক্রস কলেজে বিজ্ঞান মেলা ‘আমাদের বিজ্ঞান মেলার তিন দিনে আমরা আমাদের কাজকে সবার সামনে তুলে ধরেছি। কিন্তু এর পেছনের ৩০ দিনের কাজটা কেমন ছিল, তা কেবল আমরাই জানি। সব মিলিয়ে কাজটাকে এখন আমরা বেশ উপভোগ করছি।’—এভাবেই বলছিলেন হলিক্রস কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্য জারিন তাসনিম। ৩১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর হয়ে গেল প্রাণ-ফ্রুটো-হলিক্রস অষ্টম আন্তকলেজ বিজ্ঞান মেলা-১০। ৩১ সেপ্টেম্বর বেলা তিনটায় এই বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্র্যান্ড ব্যবস্থাপক, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমস, ক্লাবের ভারপ্রাপ্ত মডারেটর ইন্দ্রজিৎ দত্তসহ আরও অনেকে।দ্বিতীয় ও তৃতীয় দিন এ মেলা চলে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এ মেলায় উপস্থাপিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো ছিল অ্যানথ্রাক্স, মনোযোগের বিভাজন, কার্বন ডাই-অক্সাইড থেকে মিথানল তৈরি, সদৃশ অঙ্গের শিক্ষণ বিভাজন প্রভৃতি।—তাহমিনা হকঢাকা কলেজ ফুটবলে ভূগোল চ্যাম্পিয়ন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আয়োজনও তো থাকা চাই। ঢাকা কলেজের ২২টি দল নিয়ে মাসব্যাপী আয়োজন করা হয়েছে এই ফুটবল টুর্নামেন্টের। দলগুলোর মধ্যে নকআউট টুর্নামেন্টের শেষ হলো ৯ অক্টোবর। ভূগোল ও পরিবেশ বিভাগ ইতিহাস বিভাগকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস এবং সাবেক জাতীয় তারকা ফুটবলার ও বাফুফে সহসভাপতি বাদল রায়। কলেজ অধ্যক্ষ ড. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। — তারিকুর রহমান খান ডুয়েটে নবীনবরণঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ৭ অক্টোবর নবীনবরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম সবদার আলী। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন অনুষদের ডিন মো. বশির উদ্দীন, ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ, রসায়ন বিভাগের প্রধান মো. নুরুল ইসলাম প্রমুখ। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। বিকেলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়সহ মজার মজার বিষয় পরিবেশন করেন।—নাজমুল লিখনব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্লাব মেলাব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৩০টি ক্লাব নিয়ে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্লাব ফেয়ার। মেলার উদ্বোধন করতে আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশের বড় একটি জায়গা হলো ক্লাব বা সংগঠন। তাই আমাদের ছাত্রছাত্রীদের যেকোনো একটি ক্লাবে যোগ দেওয়া বাধ্যতামূলক। শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে এখানে বিভিন্ন ক্লাব রয়েছে।’প্রতি সেমিস্টারের শুরুর দিকে এ ক্লাব ফেয়ারের মাধ্যমে সদস্যরা নতুন ছেলেমেয়েদের আগ্রহী করে তোলেন এবং এখান থেকেই তাঁরা ক্লাব সদস্য সংগ্রহ করেন। প্রতি সেমিস্টারে একটি ক্লাবের ওপর দায়িত্ব পড়ে এ মেলা আয়োজনের। এবারের আয়োজক দল ছিল হেরিটেজ ক্লাব। সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলায় শিক্ষার্থীরা এসেছিলেন রংবেরঙের পোশাকে সেজে। নাচে-গানে সরগরম হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন ও এর পাশের কক্ষগুলো। আনন্দ আর উচ্ছ্বাসে সবাই সেদিন মেতে ছিলেন নিজেদের এ আয়োজনে।— হাসান ইমাম