শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]নয় দিনের ফুটবলে শাবিপ্রবিদুই দলের খেলোয়াড়েরা মাঠে বল নিয়ে আপ্রাণ দৌড়াচ্ছেন। বাইরে দর্শকদের তুমুল উত্তেজনা। কেউ চিৎকার করছেন। কেউ উত্তেজনায় লাফিয়ে উঠছেন। কেউ আবার পছন্দের দলের খেলোয়াড়দের ক্রমাগত বল মিসের মহড়া দেখে ক্ষুব্ধ হয়ে দাঁত কিড়মিড় করছেন আর পাশের জনকে বলছেন, ‘ইশ্! কী বোকামি!’ সেই সঙ্গে চিৎকার করে উপদেশ দিতেও ভুলছেন না, ‘এভাবে না, ওই ভাবে লাথি দে।’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টানা নয় দিন বিকেলে এ দৃশ্যই চোখে পড়ত। আর উপলক্ষ? সেটা হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের অংশগ্রহণে এ প্রতিযোগিতা রূপ নেয় মিলনমেলায়। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে ২৯ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় ৭ অক্টোবর। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে অর্থনীতি ও পুরকৌশল বিভাগ। টুর্নামেন্টে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ছয়টি গোল করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মতিউর।—সুমনকুমার দাশইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ৯ অক্টোবর ইস্টার্ন ইউনিভার্সিটির অডিটরিয়ামে সকাল থেকেই ছিল সাজ সাজ রব। শিক্ষার্থীরা এসেছিলেন বর্ণিল সাজে। কারণ, ইস্টার্ন ইউনিভার্সিটির ‘ফল-২০১০’ সেমিস্টারের নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নিতেই ছিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরির আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ এবং এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এ কে এম সাইফুল মজিদ। আরও কথা বলেন উপ-উপাচার্য আবদুর রবসহ অনেকে। বরণশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।— হাসান ইমামডুয়েটে শিক্ষা সমাপনী উৎসবপ্রিয় ক্যাম্পাসকে ঘিরে জড়িয়ে আছে আনন্দময় নানা স্মৃতি। একসঙ্গে বসে সবাই মিলে আর হয়তো জম্পেশ আড্ডা দেওয়া হবে না। ক্যাম্পাস থেকে বিদায় নেওয়ার আগে তাই শেষবারের মতো উৎসবে মেতে উঠেছিলেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২২তম ব্যাচের শিক্ষার্থীরা। ১৩ অক্টোবর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য এম সবদার আলী। এরপর শিক্ষার্থী ও শিক্ষকেরা মহিষের গাড়ি ও ভ্যানে চড়ে শোভাযাত্রা বের করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও। রং, কাদা মেখে নাচ-গান করে বিশ্ববিদ্যালয় মাতিয়ে তুলেছিলেন তাঁরা।—নাজমুল লিখন