শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘টিএসসি’সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক মিলনকেন্দ্রের (টিএসসি) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ অক্টোবর উপাচার্য মো. সালেহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মেডিকেল সেন্টারের পাশে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনটির নামকরণ করা হয়েছে ‘টিএসসি’। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস, অধ্যাপক মোহাম্মদ ইকবাল, মো. মোরাদ, শাহপরান হলের প্রাধ্যক্ষ সৈয়দ হাসানুজ্জামান, প্রক্টর এস এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার মুহম্মদ ইশফাকুল হেসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয়কুমার দাস, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফারুখ আহাম্মদ প্রমুখ।— সুমনকুমার দাশ সম্পাদনা ও প্রকাশনা-বিষয়ক কর্মশালা৫ নভেম্বর ২০১০, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণাকেন্দ্রে একটি ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের প্রকাশনা-জগতের সঠিক বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছে ‘সম্পাদনা’ নামের পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্ঘণ্ট প্রণয়নকারী প্রতিষ্ঠান। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান কর্মশালার উদ্বোধন করবেন।কর্মশালায় পাণ্ডুলিপির ভাষা ও বিষয় সম্পাদনা, ইনডেক্স বা নির্ঘণ্ট প্রণয়ন, তথ্যসূত্র, পাদটীকা ও গ্রন্থপঞ্জি প্রণয়ন, গ্লোসারি বা শব্দসংকেত প্রণয়নসহ পাণ্ডুলিপির মান-উন্নয়নমূলক বিভিন্ন প্রায়োগিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি প্রুফ সংশোধন, পুস্তক বিশ্লেষণ, প্রমিত বাংলা বানান, কম্পিউটারের ভূত, মুদ্রণ ও বাঁধাইয়ের জগৎ, সম্পাদকের স্বাধীনতা ও সীমাবদ্ধতা-বিষয়ক বিভিন্ন অধিবেশনও থাকবে।আগ্রহী শিক্ষার্থী ও অন্যরা ৪ নভেম্বর ২০১০-এর মধ্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবেন। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের প্যাপিরাস, জনান্তিক, লোক, নালন্দা এবং বেইলি রোডের থিয়েটার কর্নারে ফরম পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে [email protected] ই-মেইল ও ০১৯১৩-০৪১৩৩৩ নম্বরে।তরুণ বিজ্ঞানীদের জন্য সুযোগবিজ্ঞান জাদুঘর তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকদের জন্য সুবর্ণ এক সুযোগ করে দিয়েছে। বিজ্ঞান জাদুঘরের কিউরেটর সুকল্যাণ বাছাড় বলেন, ‘যেসব অপেশাদার তরুণ উদ্ভাবক প্রাতিষ্ঠানিক কোনো সুযোগ পাননি, কিন্তু তাঁদের মধ্যে উদ্ভাবনী শক্তি আছে; আমরা এই প্রকল্পের মাধ্যমে তাঁদের খুঁজে বের করতে চাই।’সাদা কাগজে আবেদনপত্রে নিজের নাম, বাবার নাম ও শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। প্রকল্পের নাম ও সম্ভাব্য খাতওয়ারি ব্যয়সহ প্রকল্পের সচিত্র বর্ণনা ও প্রকল্পটির ভবিষ্যৎ ব্যবহারের উপযোগিতা কী, তা এর সঙ্গে লিখে পাঠাতে হবে। যুক্ত করতে হবে শিক্ষা সনদ ও নাগরিকত্বের সনদপত্র।গবেষণার সময় তিন মাস। এ জন্য প্রতি মাসে প্রত্যেককে চার হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা দেওয়া হবে। ৩১ অক্টোবর ২০১০-এর মধ্যেই জমা দিতে হবে আবেদনপত্র। ঠিকানা: মো. মনসুর হোসেন, পরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।— জাহাঙ্গীর আলমএশিয়া প্যাসিফিকে নবীনবরন১৯ অক্টোবর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সামনের ছোট মাঠটি সকাল থেকেই ছাত্রছাত্রীদের আনাগোনায় মুখর। আর যাঁরা এসেছেন, তাঁদের বেশির ভাগই নতুন মুখ। তাঁদের চোখে-মুখে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কারণ আজ যে তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। বিভাগ আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় এ দিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক শায়লা রহমান। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।— মোহাম্মাদ আলী