শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ মানসিক স্বাস্থ্যের খোঁজেহঠাৎ করেই কি আপনি খুব বেশি রেগে যান অথবা আপনার একান্ত অবসর সময়গুলো কি ঘিরে থাকে হতাশায়? যদি তা-ই হয়ে থাকে, তবে কীভাবে করবেন নিজেকে নিয়ন্ত্রণ? দর্শনার্থীদের এ রকম হাজারো প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন ইসরাত, মৌনিতা ও শাওন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাঁরা।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১০ পালন উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ক্লিনিক্যাল সাইকোলজি (চিকিৎসা মনোবিজ্ঞান) বিভাগ আয়োজিত নানা অনুষ্ঠানের একটি অংশ ছিল এই সেবা প্রদান। চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নাজমা খাতুন জানান, আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি একটি মানসিক স্বাস্থ্যও রয়েছে, যেটিরও অসুখ হতে পারে। সুন্দর জীবনের জন্য তাই সেই মনটিরও চাই সঠিক চিকিৎসা।দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল গোলটেবিল বৈঠক ছাড়াও ছিল ভালোবাসার বাতিক, বৈবাহিক কলহ নিরসন, রাগ নিয়ন্ত্রণ, সঠিক যোগাযোগ দক্ষতা অর্জন শীর্ষক কর্মশালা। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা।ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীদিনব্যাপী আনন্দ উৎসবের মধ্য দিয়ে ১২ অক্টোবর পালিত হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সবখানেই ছিল সাজ সাজ রব। মেয়েদের অনেকের পরনে ছিল রঙিন শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। সকালে উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান সকল শিক্ষক-শিক্ষার্থীসহ রোটার‌্যাক্ট ক্লাবের স্টলে গিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন এবং ধ্রুবতারা ক্লাবের দেয়ালিকা প্রতিচ্ছবি অবমুক্ত করেন। এ সময় এমবিএসটিউ ওএসএন ক্লাব শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী মুক্ত সফটওয়্যার বিতরণ করে।বিকেল পাঁচটায় রম্য বিতর্ক, সন্ধ্যা ছয়টায় শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিজিই বিভাগের রণা ও জয়ন্তীর নৃত্য এবং ধ্রুবতারা ক্লাবের অনিকের ‘রিমঝিম এই ধারাতে চায় যে মন হারাতে’ গানটি দর্শকদের অন্য রকম আনন্দ দেয়। নির্মাণ থিয়েটারের মতিউর ও তানিম গম্ভীরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।—নঈম উদ্দিনঅভিধান বিতরণসিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘লিডারশিপ ডেভেলপমেন্ট’ ফোরামের উদ্যোগে ‘অভিধানের সাথে জীবনের সর্ম্পক’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় গত ২৮ অক্টোবর সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগানের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে বিনা মূল্যে ইংরেজি অভিধান তুলে দেওয়া হয়। শ্রীমঙ্গল ভাড়াউড়া চা-বাগানে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক তাজুল ইসলাম, শাহ হামজা আনোয়ার, মো. রোকনুজ্জামান, ফারজানা আফরিন, মো. জয়নাল আবেদীন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান, সাংবাদিক কাওছার ইকবাল, শামীম আক্তার হোসেন, ইমাম হোসেন, মুজিবুর রহমান, মধুসূদন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. নুরুল ইসলাম।—সুমনকুমার দাশ ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ২৭ অক্টোবর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি মিলনায়তন ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর। ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাসের পক্ষ থেকে আয়োজন করা হয় এ নবীনবরণ অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুনীবউদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি অধ্যাপক আলী আসগর শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে লেখাপড়া করার আহ্বান জানান। কুইজ, আবৃত্তি, গান, নাটক, গেম শো, কে হবে কোটিপতিসহ ব্যান্ডের তালেপ্রাণবন্ত সময়পার করেন শিক্ষার্থীরা।—হাসান ইমামএশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ে যুব সম্মেলনচট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিও) ক্যাম্পাসে ২৯ অক্টোবর ক্ল্যাপ (সেন্টার ফর লিডারশিপ অ্যাসিস্ট্যানস অ্যান্ড প্রোমোশন) আয়োজন করে প্রথম ‘ক্ল্যাপ-রিলিফ ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স’ শিরোনামে দিনব্যাপী সম্মেলন। সম্মেলনের প্রথম পর্বে ছিল ‘লিডারশিপ স্কিলস, সিভিক ইংগেজমেন্ট অ্যান্ড নিউ মিডিয়া’বিষয়ক আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন এইউডব্লিওর প্রভোস্ট সংগীতা রায়ামাজ। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ তরুণ ও শিক্ষার্থী সমিতির বাংলাদেশ শাখার সভাপতি ওয়াসিম নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মাসুদ মাহমুদ ও দ্য ডেইলি স্টারের চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে এম রাইসুল হক। সভাপতিত্ব করেন ক্ল্যাপ সম্মেলনের প্রধান আয়োজক মৌমিতা বসাক। এতে বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে জাতিকে সঠিক নির্দেশনা দিতে প্রয়োজন নতুন নেতৃত্ব। গণতন্ত্রকে সফল করে তোলার ক্ষেত্রেও এ ধরনের দক্ষ নেতৃত্বের কোনো বিকল্প নেই। সম্মেলনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ‘নিউ মিডিয়া ও লিডারশিপে’র ওপর আলোচনা, টরন্টো বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ ক্লাবের সঙ্গে টেলিকনফারেন্স প্রভৃতি। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইউডব্লিউ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।—নিজাম সিদ্দিকী স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ৩ অক্টোবর ২০১০ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চার বিশাল ক্ষেত্র। প্রচুর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঙ্গে বিশেষ করে একটি ইংরেজি ও একটি বাংলা পত্রিকা অবশ্যই পড়তে হবে। বইয়ের চাহিদা পূরণে আমাদের বিভাগে রয়েছে সমৃদ্ধ একটি লাইব্রেরি।’ বিভাগের প্রভাষক মোহাম্মদ মোশাররফ হোসেন নতুন শিক্ষার্থীদের কোর্স সম্পর্কে ধারণা দেন। অনুষ্ঠানের মাধ্যমে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সঙ্গে পরিচিত হন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক হাবিবা রহমান।—ইকরামুল হক