শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ১ ডিসেম্বর দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশের আয়োজন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল কার্টুন প্রদর্শনী। অনুষ্ঠানের উদ্বোধন করে মোহাম্মদ শরীফ তাঁর বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে তরুণসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। টিআইবির পরিচালক রেদওয়ান বলেন, তরুণদের বলিষ্ঠ ভূমিকা দুর্নীতি প্রতিরোধে মুখ্য হয়ে উঠতে পারে। তাই তরুণসমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। কামরুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠানে আগত তরুণ শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।—হাসান ইমামলিডিং ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানসিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল গত বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গান, আবৃত্তি, কৌতুক, সংবাদ পাঠ, নাটক, ফ্যাশন শো ও নৃত্য পরিবেশনায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। পরিবেশনায় অংশ নেন পংকজ, তমা, মানস, হিমি, মিতা, আরিফ, জেসমিন, তারিন, ফয়জুল, সাজেদ, নাবিল, রামা, মেহেদী প্রমুখ।—সুমনকুমার দাশবিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতাসম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা ‘এনএসইউ অ্যাডমেকার ২০১০’। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬৪টি দল। তাঁরা ৭০টি একেবারে নতুন ধারার বিজ্ঞাপন তৈরি করে। চূড়ান্ত পর্বে ছয়টি বিজ্ঞাপন থেকে সেরা তিনটি দলকে নির্বাচন করেন বিচারকেরা। তানিম, নোমান, ফাইয়াজ ও কৌশিকের দল জেটরো প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান লাভ করে শামস, সাব্বির ও আদনানের দল স্ট্যাম। আর রবিন, রাফিউল, রেশমান ও জুনায়েদের দল হয়েছে তৃতীয়।জেটরোর নোমান খুশিতে আটখানা হয়ে বললেন, ‘প্রথম হতে পেরে খুব ভালো লাগছে। নতুন কিছু সৃষ্টি করার আনন্দটাই আলাদা।’ প্রতিযোগিতার আয়োজক এনএসইউ ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি (ইয়েস)। ইয়েস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও এনএসইউ স্কুল অব বিজনেসের শিক্ষক সোহেল মোস্তফা বলেন, ‘আমরা এ ধরনের প্রতিযোগিতা প্রায়ই আয়োজন করে থাকি। কারণ এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগেই অনেক কিছু শিখতে পারছে।’ —ফয়সাল হাসানবিওয়াইএমসির সদস্য সংগ্রহ চলছেজলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাই বাংলাদেশের তরুণদের জলবায়ু আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রদান করা ছাড়াও আন্তর্জাতিকভাবে তরুণদের জলবায়ু আন্দোলনে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট-এর (বিওয়াইএমসি) একদল স্বেচ্ছাসেবী তরুণ। বর্তমানে বিওয়াইএমসি-এর সদস্য সংগ্রহ চলছে। আগ্রহী তরুণদের ০১৭১২৯১৬৫১৬ অথবা ০১৯১১১২১২৮২ এই নম্বরে যোগাযোগ করতে আহ্বান করা যাচ্ছে। আগ্রহীরা [email protected] এ ই-মেইল করে অথবা সরাসরি http://bit.ly/bCacxw লিংক ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবে।—রেজওয়ান নবীনএইডস দিবসে নর্দান ইউনিভার্সিটি১ ডিসেম্বর ছিল বিশ্ব এইডস দিবস। দিবসটি পালন উপলক্ষে ২ ডিসেম্বর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (বনানী ক্যাম্পাস) ‘ইউনিভার্সাল অ্যাকসেস অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকাল ১০টায় শোভযাত্রা বের হয়। এরপর পোস্টার গ্যালারি উদ্বোধন, স্লাইড অ্যান্ড ডকুমেন্টারি শো, তথ্যমেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। বেলা তিনটায় এইডস নিয়ে ‘প্যানেল ডিসকাশন’ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা এইডস বিস্তারের কারণ উল্লেখ করে এইডস পজিটিভ রোগীদের থেকে মুখ না ফিরিয়ে তাদের প্রতি স্বাভাবিক আচরণের আহ্বান জানান। ছয়টায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সামছুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ আসাদুজ্জামান নূর।—এ এইচ এম শামী