শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘ভিশন’মঞ্চের সাজসজ্জা ততক্ষণে পুরোপুরি শেষ। ঘড়ির কাঁটা সন্ধ্যা ছয়টা পেরোল। মাইক্রোফোন হাতে উপস্থাপক উঠে এলেন মঞ্চে। জানালেন, এখন শুরু হতে যাচ্ছে ভিশন নামের ব্যতিক্রমী একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ৮ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজবি ক্লাবের তরুণ সদস্যরা আয়োজন করেছিল এ অনুষ্ঠানের। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (বিজবি) প্রেসিডেন্ট নাইমুল রশিদ বললেন, ‘যত দিন যাচ্ছে, প্রতিযোগিতা তত বাড়ছে। তাই সব ধরনের প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখা দরকার। এরই অংশ হিসেবে আমরা বাণিজ্যবিষয়ক ষাণ্মাসিক ম্যাগাজিন ভিশন বের করছি।’ বিজবি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। এই ক্লাবের একজন সক্রিয় সদস্য সামিনা আক্তার জানালেন, ‘ভিশন ম্যাগাজিন শিক্ষার্থীদের জানাবে বিশ্বের বাণিজ্যসংক্রান্ত হালহকিকত। আমরা এই ম্যাগাজিনের ওয়েব সংস্করণও চালু করেছি। ওয়েবসাইট: www.bubizbee.com। মোড়ক উন্মোচন পর্ব শেষে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের।—মারুফ আহমেদএআইইউবিতে মার্কেটিং দিবস৮ ডিসেম্বর। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ—এআইইউবিতে প্রথমবারের মতো পালিত হলো মার্কেটিং দিবস। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোমেল ও হিমেল বললেন, ‘এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা।’ একই বিভাগের শিক্ষার্থী রাফে বললেন, নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদ্যাপন করেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। বের করা হয় শোভাযাত্রা। প্রদর্শনী ছিল, ছিল পথনাটক। মুক্ত আলোচনা পর্বও ছিল। আরও ছিল রঙ্গবিতর্ক ও সাংস্কৃতিক উৎসব।—হাবিবুল্লাহজলবায়ু নিয়ে তরুণদের ভাবনাজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন সারা বিশ্বের আলোচনার বিষয়। জলবায়ু পরিবর্তন বিষয়ে তরুণ শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এবং তাঁদের এই সংকট প্রতিরোধে নানা ধরনের কাজ শুরু করেছে ইউনাইটেড ন্যাশনস ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ইউনিস্যাব)। সম্প্রতি সংগঠনটি জলবায়ু পরিবর্তন বিষয়ে ‘ইউনিস্যাব ন্যাশনাল ইয়ুথ সামিট ২০১০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের ২০টি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও নেপালের শিক্ষার্থীও ছিলেন। সম্মেলন শেষে শিক্ষার্থীরা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ঢাকা জলবায়ু পরিবর্তন ঘোষণাপত্র। অতিথি ও বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের অন্যভাবে নানা বিষয়ে শিক্ষা দেয়, যা তাঁদের জ্ঞানের পরিধিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।—নুরুন্নবী চৌধুরীনর্দান ইউনিভার্সিটির শিক্ষা সমাপনীবিপুল উৎসাহ উদ্দীপনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ‘র‌্যাগ ডে’ উদ্যাপিত হয়েছে ১১ ডিসেম্বর। সকাল নয়টায় বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রার স্লোগান ছিল ‘ইভ টিজিংকে না বলুন’। শোভাযাত্রা শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ইভ টিজিং-বিরোধী মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের কোঅর্ডিনেটর লুৎফর রহমানের সভাপতিত্বে সকাল ১১টায় ক্যাম্পাস হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া ‘র‌্যাগ ডে’ উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে বিকেল তিনটায় বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যায় রাইফেলস স্কয়ারের থানডার বোল্ট থিয়েটারে ব্যান্ড শো পরিবেশিত হয়।—এ এইচ এম শামীম