শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউল্যাবে সাহিত্য সেমিনারআনিস চৌধুরীর গল্প নিয়ে অধ্যাপক কায়সার হকের অনুবাদে দ্য পারফেক্ট মডেল অ্যান্ড আদার স্টোরিজ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কথাশিল্পী অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ৯ ডিসেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ইংরেজি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক ফকরুল আলম তাঁর মূল প্রবন্ধে বলেন, প্রত্যেক সংস্কৃতির নিজস্ব একটি চারিত্র্য আছে, যেটি অন্য ভাষায় অনুবাদ করা খুব দুরূহ। তিনি আশা করেন, ভবিষ্যতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বিভাগে অনুবাদের ওপর কোর্স থাকবে। অধ্যাপক নিয়াজ জামান বলেন, তাঁর প্রকাশনী সংস্থা রাইটার্স ইংক থেকে বইটি প্রকাশ করতে পেরে তিনি সন্তুষ্ট। বিভাগীয় প্রধান অধ্যাপক মোহীত উল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া আমিন, কাজী আনিস আহমেদ, অধ্যাপক গোলাম সারোয়ার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় শিক্ষক মুনাসির কামাল।মার্কেটিং প্রতিযোগিতায় এটিএম জয়ীএই ‘এটিএম’ কিন্তু ব্যাংক কার্ড নয়। এটা হলো মার্কেটিং প্রতিযোগিতা ব্র্যান্ডউইটজ-২০১০ এ চ্যাম্পিয়ন হওয়া তিন সদস্যের একটা দলের নাম। আদনান, তানজিল ও মাজেদ—এই তিনজনের নামের প্রথম অক্ষর নিয়ে এটিএম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানের স্পনসর ছিল ইউনিলিভার। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মোট ২২টি দল অংশ নেয়। ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সেন্টারে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এটিএম দল। বিজয়ী দলের তানজিল বলেন, ‘মার্কেটিংয়ের ওপরই নির্ভর ব্যবসার সাফল্য। আর মার্কেটিংয়ের ওপর এ রকম একটা প্রতিযোগিতায় নিজেদের স্মার্টনেস প্রমাণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’ —জাহাঙ্গীর আলম ডিআইইউতে বিজয় দিবসের আয়োজন ১৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ)। ‘মুক্তিযুদ্ধের সুবর্ণ ইতিহাসের যেসব বিষয় আমাদের তরুণেরা দেখার সুযোগ পায়নি, চলচ্চিত্রের মাধ্যমে সেসবই দেখানোর চেষ্টা করেছি’, বলছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন। বিজয় দিবস উপলক্ষে অনির্বাণ নামের একটি দেয়ালিকা বের করা হয়। ১৮ ডিসেম্বর চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক দুটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। —রাফিয়া চৌধুরীবিজয় দিবসে স্বজন ও বাঁধনবিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্বজন এবং বাঁধন শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে অংশ নেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। স্বজন রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘আমরা একে অন্যের স্বজন। স্বজনদের বিপদে রক্ত দিয়ে জীবন বাঁচানোই আমাদের স্বপ্ন।’ আর বাঁধন রাবি শাখার সভাপতি শাওন বসু বলেন, ‘আমরা মনে করি জীবনের বাঁধন হলো রক্ত। আমার রক্তই অন্যের জীবন বাঁচাতে পারে। আমরা তাই বিশ্ববিদ্যালয়ের তরুণদের এ বিষয়ে উদ্বুদ্ধ করি।’ —হাসান ইলিয়াসভাসানী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস উদ্যাপন ‘বিজয়ের দিনে অশ্রু নয়, শোককে শক্তিতে পরিণত করে তরুণ প্রজন্মকেই দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’, বলছিলেন শহীদ বুদ্ধিজীবী ও সাংবাদিক শহীদুল্লাহ্ কায়সারের সহধর্মিণী পান্না কায়সার। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শেখ আবদুস সালামের মেয়ে শেখ সালমা নার্গিস। অনুষ্ঠানে অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়। অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে একাত্তরের প্রামাণ্যচিত্র প্রদর্শন। —লাবলু রহমান