শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট পুনর্মিলনী ২০১১বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী অ্যাসোসিয়েশন (বুয়েটা) আগামী ৭ জানুয়ারি ২০১১ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে এবারের পুনর্মিলনীতে বিশেষ আয়োজন রাখা হচ্ছে। বুয়েটের সব গ্রাজুয়েট পুনর্মিলনীতে যোগ দিতে পারবেন। আগামী ১ জানুয়ারির মধ্যে সবাইকে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: অধ্যাপক প্রকৌশলী আমিনুল হক: ০১৫৫২৩৩৮৬১৭, প্রকৌশলৗ সেরাজুল মজিদ মামুন ০১৭১৪১০১৩৫০, প্রকৌশলী মুনিরুদ্দিন আহমেদ ০১৭১১৫৪৯৫০৫, প্রকৌশলী আব্দুর রউফ ০১৭১৩০০৬৯৯৬, শহিদুল ইসলাম ০১৭১৭২৫২৭০৩৫ এবং মধুমিতা রায় ০১৭১২৫২৭০৩৫। —বিজ্ঞপ্তি ঢাবি ইতিহাস বিভাগের পুনর্মিলনীঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনি অ্যাসোসিয়েশনের ১২তম পুনর্মিলনী ২৮ জানুয়ারি ২০১১ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ৫০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ জানুয়ারি ২০১১। রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে বিভাগীয় অফিসে। এ উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি। যোগাযোগ: নির্বাহী সম্পাদক হাসান-উজ-জামান (০১৯১৩৮৭৯১৮১) এবং যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম (০১৫৫২৪৪৮৭৮৪)। —বিজ্ঞপ্তিশাহজালাল বিশ্ববিদ্যালয়ে লোকগানের আসরসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজন করা হয়েছিল পঞ্চকবির গানের অনুষ্ঠান। কিন্তু পরে দর্শক-শ্রোতাদের অনুরোধে এটি লোকগানের আসরে পরিণত হয়। গানের ফাঁকে চলে আলোচনা ও আবৃত্তি। বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, কবি-সম্পাদক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, হুমায়ুন কবীর জাহানূর, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি ইমরান দেওয়ান প্রমুখ। গান পরিবেশন করেন ভারতের লোকসংগীত শিল্পী সুতপা চৌধুরী, দেবাশীষ চৌধুরী, তুলিকা চৌধুরী, তুলনা চৌধুরী প্রমুখ। মাভৈ আবৃত্তি সংসদের সদস্যদের ছিল আবৃত্তি পরিবেশনা। পঞ্চকবির গানের পাশাপাশি ছিল রাধারমণ, হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা সিদ্দিকা। বিশ্ববিদ্যালয়ের চোখ ফিল্ম সোসাইটি ‘শাওয়ার ইন মুনলাইট’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করেছে। —মুন্সী মো. মিছবাহ উদ্দিনরুয়েটের ‘নীতিবান’ তিন তরুণ৩ থেকে ৫ ডিসেম্বর খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (কুয়েট) তরুণ প্রকৌশলীদের নৈতিকতা বিষয়ে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সেরা ‘নৈতিক প্রকৌশলী’ নির্বাচিত হয়েছেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) তিন তরুণ। তাঁরা হলেন নাসিম রুশো, তানভীর হোসেন ও আবদুল্লাহ আল বাসিত। প্রতিযোগিতাটি ছিল শুধু ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকসের (আইইইই) শিক্ষার্থীদের নিয়ে। রুয়েট, কুয়েট ছাড়াও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রকৌশলীদের নৈতিকতা যাঁচাই করতে একটা গল্প বলে দেওয়া হয়েছিল: ‘জাতীয় প্রযুক্তি সংঘের সভাপতি কোনো এক বক্তৃতায় তাঁর অধীন কর্মীদের হেয় প্রতিপন্ন করে কটাক্ষ ভাষায় ভাষণ দিচ্ছিলেন। এতে শ্রোতারা প্রতিবাদ করে এবং তাঁকে ক্ষমা চাইতে বলে।’ এই গল্পের নৈতিকতা বিচার পাওয়ার পয়েন্ট স্লাইডে তুলে ধরেন প্রতিযোগীরা। বিচারকদের রায়ে সেরা দল নির্বাচিত হয় রুয়েট। —জাহাঙ্গীর আলমচুয়েটে মহাকাশে প্রযুক্তি কর্মশালাচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২২ ডিসেম্বর ‘মহাকাশ ও ভূ-উপগ্রহে প্রযুক্তি’ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোয়াশি টোটানি কৃত্রিম ভূ-উপগ্রহের গুরুত্ব এবং উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তাঁর উদ্ভাবিত দুটি সফল কৃত্রিম উপগ্রহ ‘ভিট স্যাট’ এবং ‘কামুই’-এর বিভিন্ন দিক নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। তিনি ভূ-উপগ্রহ প্রযুক্তির কাজে আগ্রহী উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। —শাহাদৎ হোসেনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমবিএজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) এমবিএ প্রোগ্রামে ভর্তি ফরম জমা দেওয়ার শেষ দিন আজ। দেড় বছর মেয়াদি এই প্রোগ্রামে ভর্তিপরীক্ষা দেওয়ার জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ কিংবা চার বছরের বাণিজ্য শিক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৭৫ অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। তবে যেকোনো সার্টিফিকেশনে তৃতীয় বিভাগ কিংবা ২.৫-এর নিচের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ৫০০ টাকায় ভর্তি ফরম সংগ্রহ করা যাবে অগ্রণী ব্যাংক শাহবাগের জাতীয় জাদুঘর শাখা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায়। ফরম পূরণ করে এর সঙ্গে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং সব সনদের একটি করে সত্যায়িত ফটোকপিসহ আইবিএ-জেইউ অফিসে জমা দিতে হবে আজ বেলা দুইটার মধ্যে। ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর।