শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]স্থাপত্য উৎসব ১৪১৭আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের স্থাপত্য বিভাগে গতগ ৩০ ডিসেম্বর হয়ে গেল ‘স্থাপত্য উত্সব ১৪১৭’। অনুষ্ঠানটির আয়োজক ছিল আসা (আর্কিটেকচার সোসাইটি অব অস্ট)। ব্যতিক্রমী এ অনুষ্ঠান বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায়ই হয়ে থাকে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির একটি সুন্দর সংমিশ্রণ পাওয়া যায় এই অনুষ্ঠানে। শিক্ষার্থীদের নাচ, গানের পাশাপাশি সাপুড়ে ফ্যাশন শো, স্থাপত্য পুঁথি পাঠ ও পুতুলনাচ ছিল কিছু ভিন্নধর্মী পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আনোয়ার হোসাইন। অনুষ্ঠানটির স্পন্সর ছিল এয়ারটেল টেলিকম এবং পোশাক দিয়েছে বাংলার মেলা।’ অনূষ্ঠান শেষে জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব এবং তাঁর বন্ধুদের দলটি উপহার দেয় একটি মনোরম সংগীতসন্ধ্যা।—তাসবীর শাতিল ইতিহাস বিভাগের পুনর্মিলনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। ইতিহাস বিভাগের সাবেক স্নাতক ও স্নতকোত্তরদের এই মিলনমেলা বসেছিল ২৪ ও ২৫ ডিসেম্বর ২০১০। প্রথম দিন সকালে কলাভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে, বেলুন ও কবুতর উড়িয়ে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দান বিশ্ববিদ্যালয়ের ডিন এম আবদুল হক বলেন, একটি জাতির পরিচয় তার ইতিহাস ও ঐতিহ্য, যেখান থেকে জাতি ভবিষ্যতের পথনির্দেশনা পায়। তাই ইতিহাস সংরক্ষণ ও তা চর্চার কোনো বিকল্প নেই।’ বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নুরুলুল্লাহ। ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আতফুল হাই শিবলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেলে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়। সম্মেলনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ঐতিহ্য গম্ভীরা পরিবেশন করা হয়।—নাদিম মাহমুদরাবিতে বিতর্ক উৎসবগত ২৮ থেকে ৩০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জাতীয় বিতর্ক উৎসব-২০১০’। গোল্ড-বাংলাদেশ আয়োজিত এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের তার্কিকেরা অংশ নেন। সমাপনী বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা দল চ্যাম্পিয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ দল রানারআপ ট্রফি জয় করে। আর শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হাসান। তিন দিনব্যাপী আয়োজিত এ বিতর্ক উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ফিল্ম শো, শোভাযাত্রা এবং ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার।—কুদরাত-ই-খুদাট্রাফিক-সচেতনায় মোটর শোভাযাত্রাসম্প্রতি ট্রাফিক আইন সচেতনতামূলক এক কার্যক্রম পরিচালিত হয় প্রথম আলো জবসের ফোরাম ফর ইয়ুথ লিডারশিপের (এফওয়াইএল) উদ্যোগে। দুই দিনব্যাপী এ কার্যক্রমের প্রথম দিন ৫০টি মোটরগাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়, যেখানে প্রতিটি যানবাহন ট্রাফিক আইন মেনে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সিট বেল্ট, হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সর্তকতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয়। এতে অর্থায়ন করে নাভানা এবং সার্বিক সহায়তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দ্বিতীয় দিন ঢাকা শহরের ছয়টি গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগনালে এফওয়াইএলের ৭০ জন স্বেচ্ছাসেবক ট্রাফিক সচেতনতামূলক ফ্লাইয়ার, স্টিকার ও ব্যানার বিতরণ করেন। এ ছাড়া রাস্তায় চলাচলকারী পথচারীদের ফুটপাত ও জেব্রাক্রসিং ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়।—বদিউজ্জামান চৌধুরীজাহাঙ্গীরনগরে স্প্যানিশ ভাষা কোনো ভাষা সম্পর্কে জানা মানে সেই ভাষাভাষী জনগনের সাথে সম্পর্ক গড়ে ওঠা। বিশ্বায়নের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটু এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্র আয়োজন করেছিলো এক সেমিনারের। যার শিরোনাম ছিলো ‘স্প্যানিশ ভাষা শিখুন এবং এই ভাষাভাষি ৫০ কোটি মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন’। বাংলা আমাদের প্রাণের ভাষা। ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা কিন্তু স্প্যানিশের গুরুত্বও তো নেহাত কম নয়। স্প্যানিশ জাতিসংঘ স্বীকৃত ছয়টি ভাষার একটি। বক্তারা এসব কথাই বলছিলেন সেমিনারে। এই সেমিনারে বক্তৃতা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর, ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক খালেদ হোসাইন, স্প্যনিশ কালচারাল সেন্টার ঢাকার পরিচালক ফায়ের মাহমুদ কাজি এবং স্প্যনিশ কালচারাল সেন্টারের সমন্বয়করী আনা মারিয়া অ্যারিভালো।— শর্মিলা সিনড্রেলা