শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা বিভাগের নৌবিহারঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমসিজেএএ) উদ্যোগে ১১ ফেব্রুয়ারি ২০১১ শুক্রবার নৌবিহার অনুষ্ঠিত হবে। চাঁদা দেওয়ার শেষ তারিখ: ৩১ জানুয়ারি। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: মোয়াজ্জেম-০১৭১২০৫৯৭৮৭, রোবায়েত-০১৭১১৬১৬৯৭২ পিপুল-০১৭১২০৬১৪১৫, নাজমুল-০১৭৩১২৬৬৮৮৬, সুজন-০১৯১২২৫৭০৪৪, আলমগীর-০১৯৩৭২৭৭৮৬২, শামসুল-০১৭১২১২১৯২৮, লিটন-০১৭১২৮৩৮৬১১।—কাজী মোয়াজ্জেম হোসেনরাবিতে চারুকলা প্রদর্শনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০১০। প্রদর্শনীতে চারুকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের চিত্রকলা, গ্রাফিক ডিজাইন, পিন্টমেকিং, ভাস্কর্য, কারুশিল্প, মৃৎশিল্প, প্রাচ্যকলা ইত্যাদি বিষয়ের প্রায় ২৫০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাবির উপাচার্য এম আব্দুস সোবহান। পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রণব কুমার সরকার (সকল মাধ্যমে শ্রেষ্ঠ), সুমন কুমার সরকার (চিত্রকলা), ফুয়াদ হাসান (গ্রাফিক ডিজাইন), আসিফ হাসান (প্রিন্ট মেকিং), মুহিদ হাসান (ভাস্কর্য), শারমিন নাহার (কারুশিল্প), দোলাল হোসাইন শাহ (মৃৎশিল্প), জুবাইদা খাতুন (প্রাচ্যকলা) ও এস এম মাহফুজুর রহমান শিমুল (সমন্বিত)। — কুদরাত-ই-খুদাআমাদের বিতর্ক আমাদের সভ্যতা আগামীকাল থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তৃতীয় শেরে বাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা। সরকারি ও বেসরকারে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের ৪০টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ‘আমাদের বিতর্ক, আমাদের সভ্যতা’ এই স্লোগানকে সামনে রেখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এই আয়োজন শেষ হবে ১৬ জানুয়ারি।—রফিকুল ইসলাম আরেক ধূমকেতু কিংকর্তব্যবিমূঢ়। ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরে ধূমকেতু সৃজনশীল দল মঞ্চস্থ করে এই নাটকটি। সমাজের বেশ কিছু অসংগতির চিত্র ফুটে উঠেছে এই নাটকে। এম আর আখতার মুকুলের ‘চরমপত্র’ অবলম্বনে নাটকটি লেখা। কিংকর্তব্যবিমূঢ়ের রচয়িতা ঢাকা পপুলেশন সায়েন্সেস শিক্ষার্থী বিপুল কুমার বলেন, ‘১৯৭১ সালে জীবনের মায়া ভুলে মুক্তিযোদ্ধারা এই দেশটা স্বাধীন করেছিলেন। কিন্তু আজও আমাদের সমাজে মুক্তিযোদ্ধারা তাঁদের যোগ্য সম্মান পাননি। অন্য দিকে যুদ্ধাপরাধীদের বিচার এখনো হয়নি। এগুলো দেখেই আমরা কিংকর্তব্যবিমূঢ়।’—জাহাঙ্গীর আলমশীতবস্ত্র বিতরণদ্বারে এসে শীত শোনায়, চাদর নেবে চাদর? কুয়াশার চাদর? অনেকেই কুয়াশার সে চাদর আদর করে গায়ে জড়াতে পারছেন। কিন্তু যাদের পরনের জামা কাপড় নেই বললেই চলে, তারা কি কুয়াশাকে আমন্ত্রণ জানাতে পেরেছেন? শীত এসে তো তাদের হীতে বিপরীত অবস্থা।এসব মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বটা কিন্তু আমাদেরই। মানুষ তো মানুষের জন্যই। আমরা গত ৩১ ডিসেম্বর চট্টগ্রামের চর করমজি আশ্রয়ণে শীতবস্ত্রহীন গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার সময় দেখলাম, একটা কম্বল বা সোয়েটার পেয়ে ওই মানুষগুলোর মুখে যেন হাসির সূর্য জ্বলে উঠল। আমরা শেরে বাংলা মেডিকেল কলেজের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। কম্বল, সোয়েটারসহ মাত্র ২৫০টি শীতবস্ত্র বিতরণ করেছি। যতই ক্ষুদ্র হোক, বন্ধুদের নিয়ে শীতবস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।—সাইয়াদা সুলতানা ফাতিমা