শিক্ষাঙ্গন চিরকুট
[email protected]চারুকলায় কর্মশালাচারুকলার শিক্ষার্থী মানেই শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব শিল্পীর জন্য আয়োজন করা হয়েছিল পাঁচ দিনব্যাপী এক কর্মশালার। শিক্ষার কি আর শেষ আছে? শিল্পসত্তা বৃদ্ধিতে কর্মশালার তো আর বিকল্প নেই। তাই স্লেড স্কুল অব ফাইন আর্ট, লন্ডন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষাবিনিময় কার্যক্রম এই কর্মশালার আয়োজন করে। শিরোনাম ছিল ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্কশপ ফর কনসিডারিং অবজারভেশন, ক্যাপচারিং, প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টিং স্ট্র্যাটেজিস। চারুকলা অনুষদের লেকচার থিয়েটারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন ও ছাপচিত্র বিভাগের ১২ জন শিক্ষার্থী অংশ নেন। ৭ জানুয়ারি শুরু হওয়া এই কর্মশালা শেষ হয় ১১ জানুয়ারি। শিক্ষার্থী-শিল্পীদের তৈরি শিল্পকর্ম ১২ ও ১৩ জানুয়ারি সবার জন্য প্রদর্শিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন স্লেড স্কুল অব ফাইন আর্ট, ইউসিএল, লন্ডনের শিক্ষক ও শিল্পী ড্রাইডেন গুডউইল। ১৩ জানুয়ারি এই কর্মশালাবিষয়ক একটি সেমিনার করা হয়। সেমিনার ও প্রদর্শনী উপভোগ করেন শিল্পী রফিকুন নবী, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভীসহ আরও অনেকে।—শর্মিলা সিনড্রেলাশীতার্তদের পাশে ৭ জানুয়ারি ২০১১, নতুন এক বছরের প্রতিদিনের পুরোনো সকাল আড়মোড়া ভাঙছে লালমনিরহাটের বুমকা এবং ইটাপোতা গ্রামে। সেদিনের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় একটি মাদ্রাসার মাঠে ততক্ষণে জড়ো হয়েছেন হাজারখানেক বয়স্ক নারী-পুরুষ ও শিশু। নিজেদের সামান্য কিছু পুঁজি দিয়ে কম্বল কিনে ঢাকা থেকে ওখানে ছুটে গিয়েছিলেন কিছু তরুণ। একটি কম্বল পেয়ে শীতার্তদের চোখেমুখে ভেসে ওঠে হাসির রেখা। যাঁরা অক্লান্তভাবে এই গ্রুপটির জন্য কাজ করছেন তাঁদের মধ্যে রয়েছেন রোহিত হাসান, মুন্তাসির অমি, আলিম আল রাজি, হুমায়রা চৌধুরী, তানিয়া হোসাইন, রাজ্জাকুর রহমান, রিদওয়ান আহমেদসহ অসংখ্য বন্ধু। এঁদের অনেকেই মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, এটাকে কাজে লাগিয়েই তাঁদের পরবর্তী লক্ষ্য হচ্ছে, একটি দরিদ্র গ্রামকে দিনব্যাপী মেডিকেল সুবিধা দেওয়া। আগামী মে মাসের মধ্যে তাঁরা এটি বাস্তবায়ন করতে চান। দরকার শুধু ওষুধের। যাঁরা এ ব্যাপারে সাহায্য করতে চান তাঁরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়: আমরা খাঁটি গরীব। গ্রুপ লিঙ্ক: http://www.facebook.com/group.php?gid=185022982468 —রাকিব কিশোরস্বপ্নাতুরের ছুটে চলা...‘স্বপ্নাতুর ০৭-০৮’ ব্যাচের কথা বলছি। গত ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা শীতকালীন অবকাশের ফাঁকে ঘুরে এলেন গাজীপুরের সফিপুর আনসার একাডেমি। তাঁদের সঙ্গে ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এই ভ্রমণে আয়োজন করা হয় রম্য-বিতর্কের। বিতর্ক শেষে চলে প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে সূর্য তখন পশ্চিম দিগন্ত ছুঁইছুঁই। এরপর ফেরার পালা। বাস ছুটছে দুর্বার গতিতে, পেছনে মজার কিছু স্মৃতি ফেলে আসছে শান্ত-সবুজ আনসার একাডেমিতে। সামনে হাতছানি দিচ্ছে রাতের ঢাকা, মিটিমিটি জ্বলছে ঢাকার আলো। যতই এগোচ্ছি, ক্ষুদ্র আলো ধরা দিচ্ছে অধিকতর আলোকিত হয়ে। আর অফুরন্ত প্রাণশক্তি নিয়ে পুরো বাস মাতিয়ে যাচ্ছে স্বপ্নাতুরের পথিকেরা।—শামীম তানভীরডেন্টাল কলেজের বনভোজনসেদিন গুরুগম্ভীর শিক্ষকেরাও ভিড়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের দলে। উৎসবের আমেজে সেদিন আরও দ্রুত বেলা গড়িয়ে গেল। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের বার্ষিক বনভোজন ছিল ১২ জানুয়ারি। বেলাবেলি ফিরে আসতে হবে, তাই বনভোজনের ভেন্যুটি ছিল গাজীপুরের হোতাপাড়ায়। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ পরিবারের প্রায় সবাই সেদিন হাজির হয়েছিলেন বনভোজনের স্পটে। বছরজুড়ে শিক্ষার্থীদের পড়াশোনা আর চিকিৎসকদের রোগী দেখার দৈনিক রুটিন এড়িয়ে সবাই সেদিন পালন করলেন অন্য রকম একটি দিন। পরিচালক (ফিন্যান্স) ডা. আবদুল মালেক ভূঁইয়া দিনের শেষে ঘোষণা করলেন, এর পর থেকে আরও বড় পরিসরে হবে এই উৎসব। পুরো বনভোজনকে প্রাণবন্ত করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আব্দুল কাদের।—সিদ্ধার্থ মজুমদাররাবিতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছরব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ (আইবিএস) এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ১০ জানুয়ারি দুপুরে আইবিএসের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম ফায়েক উজ্জামান। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহ, আইবিএসের পরিচালক মাহবুবর রহমান, স্বরোচিষ সরকার, জাকির হোসেনসহ অনেক গবেষক উপস্থিত ছিলেন। আইবিএসের গবেষক সাজ্জাদ বকুল জানান, বছরব্যাপী আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনীতে মুক্তির গান, সেই রাতের কথা বলতে এসেছি, মুক্তির কথা, মাটির ময়না, স্পার্টাকাস-৭১, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ধূসর যাত্রা, আবর্তন, শ্যামল ছায়া, ডেটলাইন বাংলাদেশ, জয়যাত্রা, উইমেন অ্যান্ড ওয়ার, স্টপ জেনোসাইড, জেহাদের প্রতিকৃতি, যুদ্ধাপরাধ-৭১, এ স্টেট ইজ বর্ন, আগামী, হুলিয়া, নাইন মান্থস টু ফ্রিডম, ওয়ার ক্রাইম ফাইলস, স্মৃতি একাত্তরসহ মুক্তিযুদ্ধভিত্তিক অনেক চলচ্চিত্র প্রদর্শিত হবে।—কুদরাত-ই-খুদাপাণ্ডুলিপি ও প্রকাশনা কর্মশালাপাণ্ডুলিপি তৈরি করার কিছু নিয়ম আছে। পত্রপত্রিকায় লেখা ছাপানোর পরও বই আকারে প্রকাশ করতে হলে নিয়ম মেনে পাণ্ডুলিপি বানাতে হয়। এমফিল বা পিএইচডির থিসিস লিখতে কিছু পদ্ধতিগত বিষয় জানতে হয়। আবার ডিগ্রিপ্রাপ্ত থিসিসও বই আকারে প্রকাশ করতে হলে কমবেশি সম্পাদনার প্রয়োজন হয়; প্রয়োজন হয় ইন্ডেক্স, গ্লোসারি ইত্যাদি প্রণয়নের। পাশাপাশি সব কর্মক্ষেত্রেই প্রকাশনাবিষয়ক কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কাউকে না কাউকে পালন করতে হয়। কিন্তু দেশের বিকাশমান প্রকাশনা, পত্রপত্রিকা, বিজ্ঞাপন ও মিডিয়া জগতে লেখা সম্পাদনা ও সংশোধনে দক্ষ কর্মীর অভাব রয়েছে। তা ছাড়া পুস্তক সম্পাদনার বিষয়গত, পদ্ধতিগত ও পরিধিগত ধারণা এ দেশের প্রকাশনা জগতে প্রায় অনুপস্থিত। এসব বিবিধ বিষয় ও পরিস্থিতি বিবেচনায় রেখে ছাত্রছাত্রী, শিক্ষক, লেখক, প্রকাশক, পেশাজীবী ও আগ্রহীদের জন্য ২২ জানুয়ারি দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্ঘণ্ট প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘সম্পাদনা’। আগ্রহী ব্যক্তিরা ২১ জানুয়ারি মধ্যে রেজিস্ট্রেশন করে কর্মশালায় অংশ নিতে পারবেন। প্যাপিরাস (আজিজ সুপার মার্কেট, শাহবাগ), সংহতি বইঘর (কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন) ও থিয়েটার কর্নারে (বেইলি রোড) আবেদনপত্র পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে [email protected] এবং ০১৯১৩০৪১৩৩৩ নম্বরে।