শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ইডেনের মেধাচর্চায় শিক্ষা পদকমেধাচর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে ইডেন মহিলা কলেজের তিনজন সাবেক অধ্যক্ষের অনুদানে ২০১১ সাল থেকে প্রচলিত হয়েছে শিক্ষা পদক। তাঁরা হলেন আবেদা হাফিজ, আনোয়ারা আক্তার সোবহান ও মালিকা আলীম আলরাজি। শিক্ষা পদক হিসেবে মেধাবী ছাত্রীরা পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট ও দুই হাজার ৮০০ টাকার সমমূল্যের প্রাইজবন্ড। দুই বছর পরপর পদকটি দেওয়া হবে। পদকের জন্য নির্বাচিত বিভাগগুলো হলো বাংলা, ইংরেজি, গার্হস্থ্য অর্থনীতি ও রসায়ন। ২০১১ সালে যাঁরা এই পদক পেয়েছেন, তাঁরা হলেন গার্হস্থ্য অর্থনীতি বিভাগের নাবিলা ইয়াসমিন; বাংলা বিভাগের রেবেকা সুলতানা, জাহেদা আক্তার, শিরীন শবনম, ফাতেমাতুজ জোহরা, শামীমা নাছরিন, সানজিদা সরকার; ইংরেজি বিভাগ থেকে পদক পাওয়া শিক্ষার্থীরা হলেন রুবাবা মেহজাবীন, লাকি আক্তার, সিদ্দিকা আজমেরী, নওশিবা আফরোজ, ফরিদা পারভীন ও নাসিমা আক্তার; রসায়ন বিভাগ থেকে পদক পেয়েছেন নাসরিন সুলতানা ও তাসলিমা আক্তার।—খাদিজা ফাল্গুনীতাপসী রাবেয়া হলে পদক বিতরণরাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের কৃতী ছাত্রীদের স্বর্ণপদক প্রদান এবং বার্ষিক সাহিত্য-সাংস্কৃৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ২২ জানুয়ারি। হল প্রাধ্যক্ষ মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীবের সভাপতিত্বে হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী ছাত্রীদের পুরস্কার দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান এবং সনদ দেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্।— কুদরাত-ই-খুদাকুয়েটে আন্তহল ক্রিকেট টুর্নামেন্ট২১ জানুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্তহল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মুহাম্মদ আলমগীর। এ সময় পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক শিবেন্দ্র শেখর শিকদার, উপপরিচালক (ছাত্রকল্যাণ) মুহাম্মদ হারুনুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র ও কর্মচারীরাসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় খান জাহান আলী হলকে তিন উইকেটে হারিয়ে জয়লাভ করে লালন শাহ হল।—আবদুর রহমানশাবিপ্রবিতে কারাতে প্রশিক্ষণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলতে শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় কারাতে (মার্শাল আর্ট) প্রশিক্ষণ কোর্সের। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম। ছয় মাসের এই প্রশিক্ষণে দেড় শতাধিক ছাত্রী অংশ নেন। শুধু ছাত্রীরা নন, পাঁচজন নারী শিক্ষকও অংশ নিয়েছেন এই প্রশিক্ষণে। ১০ জানুয়ারি পাঁচজন শিক্ষিকা ও ৩০ জন শিক্ষার্থী পেয়েছেন ইয়োলো বেল্ট। বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ইয়াসমীন হক, নাজিয়া চৌধুরী প্রমুখ।অধ্যাপক ইয়াসমীন হক বলেন, ‘কারাতে প্রশিক্ষণ মেয়েদের শারীরিক ও মানসিক দক্ষতা বাড়ায়। আমি সেদিনের আশায় আছি, যেদিন আমাদের মেয়েরা ব্ল্যাক বেল্ট পাবে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে এটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।ইয়োলো ব্যাল্ট পেয়ে মাস্টার্সপড়ুয়া ছাত্রী লাইজু বলেন, প্রশিক্ষণ অনেক কষ্টের হলেও বেল্ট পাওয়ার আনন্দের কাছে তা কিছুই নয়।—জাবেদ ইকবাল‘জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে শিক্ষার্থীদের আড্ডা’জামিলুর রেজা চৌধুরীর জন্ম সিলেট শহরে। তাঁর আদি বাড়ি হাইলাকান্দি, যেটি এখন ভারতের আসামের অংশ। তিনি সপ্তম-দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুলে। [১৯ জানুয়ারি ‘স্বপ্ন নিয়ে’তে প্রকাশিত লেখায় তথ্যগত বিভ্রান্তি থাকায় এ অংশটি সংশোধিত আকারে ছাপা হলো।—বি.স.।]