শিক্ষাঙ্গন চিরকুট
ই-মেইল: [email protected]শীতার্তদের পাশে ঢাকা মেডিকেল কলেজ২০১১-এর জানুয়ারি। সারা দেশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। খোদ ঢাকা শহরেই যখন ভরদুপুরে মাঘের উত্তরে বাতাস গায়ে হুল ফোটাচ্ছিল, তখন উত্তরবঙ্গে খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের কষ্ট সহজেই অনুমেয়। তাদের এই কষ্ট ছুঁয়ে যায় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষাথীঁদেরও। তাই তাঁরা শুরু করেন শীতবস্ত্র সংগ্রহের কাজ। দেখতে দেখতে কয়েক বস্তা কম্বল, সোয়েটার, চাদর জমা হলো। আর্থিক সাহায্যও কম আসেনি। তা দিয়ে কেনা হলো নতুন চাদর-কম্বল। এবার বিতরণের পালা।দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলি অঞ্চলে ট্রাকে করে পাঠানো হলো বিভিন্ন ধরনের প্রায় ৭০০ শীতবস্ত্র। জানুয়ারির ২৪ তারিখে যখন আমরা পৌঁছালাম, তখন তাপমাত্রা মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই শুরু হলো হিলির দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ। সুশৃঙ্খলভাবে কাজ শেষ করে আমরা ঢাকায় ফিরলাম। আমাদের সঙ্গে এ উদ্যোগের সঙ্গে জড়িত সব শিক্ষার্থী, শিক্ষকেরা আর হিলির স্থানীয় হূদয়বান মানুষের প্রতি জানাই কৃতজ্ঞতা।—ওয়াসিফ আদনান হকফজিলাতুন্নেছা হলে ক্রীড়া প্রতিযোগিতা৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাকেন্দ্র মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিশিরভেজা সকাল থেকে শুরু হয়ে যায় খেলধুলা। মোট নয়টি বিষয়ে খেলা হয়। হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শরীর ঠিক রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। প্রতিবছর হল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে।’ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—শারমিন নাহার ইউল্যাব পুনর্মিলনী ২৬ ফেব্রুয়ারি২৬ ফেব্রুয়ারি পুনর্মিলনীর আয়োজন করেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউলেসা। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাড়াও অংশ নেবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৬৭১১১৩২৫৫, ০১৭১৯১৫৪০৬৪। ফেব্রুয়ারির ২৫ তারিখ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে রেজিস্ট্রেশন চলবে।—সাইফুল ইসলাম