শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজিলাতুন্নেচ্ছা হলে সাংস্কৃতিক প্রতিযোগিতাপাতাঝরা দিনের অবসান ঘটিয়ে অবশেষে প্রকৃতিতে লেগেছে বসন্তের হাওয়া। শুধু প্রকৃতিই নয়, নব প্রাণের জোয়ারে ভেসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের ছাত্রীরাও। ১২ থেকে ১৪ মার্চ বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল মিলনায়তনে অনুষ্ঠিত হলো ২০১০ সালের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আবৃত্তি, গান আর অভিনয়ে মিলনায়তন সরগরম করে তোলে প্রতিযোগীরা। আধুনিক, দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল সংগীত ও লালনগীতিতে প্রথম হয়েছে সুপ্রিয়া শাহনাজ তিপা। উপস্থিত বক্তৃতায় কুন্তলা চৌধুরী আর নির্ধারিত বক্তৃতায় বিজয়ী হয়েছেন হুমায়রা ফেরদৌস। অভিনয়ে আফসানা সিদ্দিকী এবং নাচে শিমুল ও তার দল হারিয়ে দিয়েছে আর সবাইকে। বাংলা কবিতায় রোমানা আক্তারের সঙ্গে যৌথভাবে কুন্তলা চৌধুরী এবং ইংরেজিতে ফৌজিয়া হক হেসেছেন বিজয়ীর হাসি। বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার জায়গা। সাহিত্য ও সাংস্কৃতিকচর্চা জ্ঞানচর্চার বাইরে নয়। নতুন প্রজন্মের মধ্যে এই বোধকে জাগ্রত করতে হবে। মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা আরও বাড়ানো দরকার বলেও মনে করেন তিনি। এ জন্য এ ধরনের অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কারণ নতুন প্রজন্ম এই সংস্কৃতির ধারক ও বাহক। অনুষ্ঠানের সমাপণী দিনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।—নিরা শারমিনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয় পথের পাঁচালী ও হীরক রাজার দেশে। দ্বিতীয় দিন থ্রি ইডিয়টস ও পদ্মা নদীর মাঝি আর উৎসবের শেষ দিনে প্রদর্শিত হয় মনপুরা ও এভাটর। উৎসবের প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। চলচ্চিত্র উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোজ্জাতুল ইসলাম, সায়েম সাবু, লুত্ফর রহমান, এনায়েত করিম, জসীম উদ্দিন জানান, তাঁরা নিয়মিতভাবে ভালো চলচ্চিত্র দেখার সুযোগ চান।—কুদরাত ই খুদা চুয়েট হলে বিজ্ঞান গবেষণাগারচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিজ্ঞানমনস্ক কিছু ছাত্রের চেষ্টায় আবাসিক হলেই গড়ে উঠেছে বিজ্ঞান গবেষণাগার। চুয়েটের ড. কুদরত ই খুদা হলে ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে এ গবেষণাগারটি উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ রেজাউল করিম। চুয়েটের কোনো হলে এ ধরনের উদ্যোগ এই প্রথম। মূলত বিশ্ববিদ্যালয়ের রোবট ও তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাকারী ছাত্র সংগঠন ‘অ্যাসরো’ (এন্ড্রমিডা স্পেস অ্যান্ড রোবটিক রিসার্চ অ্যাসোসিয়েশন) এবং ‘আরএমএ’ (রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে এ গবেষণাগারটি গড়ে উঠেছে। গবেষণাগারে একটি দল ঘূর্ণিদুর্গত মানুষ উদ্ধারকারী সিরিজ রোবট তৈরির কাজ করছে। আরেকটি দল কাজ করছে সিএনসি (কম্পিউটারাইজড নিউমেরিকাল কন্ট্রোল) রাউটারকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তৈরির কাজ। এ ছাড়া আরও চলছে ইলেকট্রিক ভোটিং মেশিন ও ফিংগার প্রিন্ট অ্যানালাইসিসের উন্নত সংস্করণ উদ্ভাবনের গবেষণা। —কাউসার মো. নূরুন্নবীকৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় ২১ শিক্ষার্থীময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগে ২১ জন শিক্ষার্থীর পিএইচডি গবেষণার জন্য ভর্তির চূড়ান্ত্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির ২২৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের জগত্ চাঁদ মালাকার, কৃষিতত্ত্ব বিভাগের সামছুর রহমান, গোলাম মো. ফারুক, উদ্যানতত্ত্ব বিভাগের ওবাইদুর রহমান, বাবুল চন্দ্র সরকার, এম এ হায়দার, শামছুল আলম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এস এম ফরিদ, আবদুল কাদির, প্যাথোলজি বিভাগের মনিরা নূর, সমবায় ও বিপণন বিভাগের আবদুল আউয়াল, বায়োটেকনোলজি বিভাগের মোশাররফ হোসেন মোল্লা, পশুপুষ্টি বিভাগের সরদার শফিকুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের এ এস এম মাসুদুজ্জামান, খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা, কৃষি সমপ্রসারণ শিক্ষা বিভাগের মোজাম্মেল হক, কাজী আনোয়ারুল হক, পরিবেশবিজ্ঞান বিভাগের তহিদুল ইসলাম, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহিদুজ্জামান, বায়োটেকনোলজি বিভাগের আফছার আলী এবং এস এম ফয়সাল। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত মোট ৩০৮ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।—তাওহিদুল ইসলামরাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণরাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণের আয়োজন করা হয়। ওই দিন-দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক মামুন কাইউমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা হোজ্জাতুল ইসলাম, আতিকুর রহমান, সহসভাপতি এম জাহিদ, সায়েম সাবু, কোষাধ্যক্ষ আসাদুর রহমান, সদস্য মুক্তি রানী বিশ্বাস, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবির, যুগ্ম সম্পাদক আবু হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে নবীনদের পক্ষে বক্তব্য দেন হালিমা খাতুন ও জহুরুল ইসলাম।—কুদরাত ই খুদাইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের অনুষ্ঠানআসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ১২ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনুপ্রাণন’-এর আয়োজনে ১৩ মার্চ থেকে এ অনুষ্ঠান চলছে।অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উন্মুক্ত পত্রিকা পাঠের আয়োজন, দেয়ালিকা প্রকাশ, একাত্তরের চিঠি পাঠ ও কবিতা আবৃত্তি। অনুপ্রাণনের উপদেষ্টা বাংলা বিভাগের সভাপতি শেখ রজিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন। শামিম আল মামুন সরকারের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাহবুবর রহমান ও বাংলা বিভাগের শিক্ষক রহমান হাবিব। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুপ্রাণনের সভাপতি মুস্তাফিজুর রহমান। বক্তারা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিবে।’ —আব্দুল্লাহিল ওয়ারিশ