শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হলো ২৭ ফেব্রুয়ারি। সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছিল ক্যাম্পাস। সকালে সমাবর্তন শোভাযাত্রার পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। সমাবর্তনের এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯৫ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আর ১১টি ব্যাচের প্রথম স্থান অধিকারী ১১ শিক্ষার্থী পেয়েছেন স্বর্ণপদক। জাঁকজমকপূর্ণ এই উৎসব শেষ হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।—মাহফুজুর রহমানমাইলস্টোন কলেজে ক্রিকেট প্রতিযোগিতাদেশের মাটিতে শুরু হয়েছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের হাওয়া লেগেছে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই। মাইলস্টোন কলেজে ১৫ ফেব্রুয়ারি শেষ হলো আন্তক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল অষ্টম ও নবম শ্রেণীর (সম্মিলিত) দল। ৪ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় একাদশ শ্রেণীর বাণিজ্য দল।—শাহ বুলবুলশামসুন্নাহার স্মৃতি বিতর্ক উৎসবঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার মাহমুদ স্মৃতি বিতর্ক উৎসব ২০১১ শেষ হলো সম্প্রতি। উৎসবে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি হলসহ ডেফোডিল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২টি বিতর্ক ক্লাব। শীর্ষ চারে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়েরই চার দল। সেমিফাইনালে সূর্যসেন হল হারাল জহুরুল হক হলকে আর জগন্নাথ হল রোকেয়া হলকে। বিজয়ীর মুকুটটা ছিনিয়ে নেয় সূর্যসেন হলের মামুনুর রশীদ, মো. সোয়াইব ও রুহুল তারেক। বিতর্ক উৎসবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সৈয়দ আশিক, শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের মডারেটর শাওন্তী হায়দার ও সভাপতি দিলশাদ নূর।— শান্তা তাওহিদা কুয়েটে ১ম বর্ষের ওরিয়েন্টেশনখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ১ম বর্ষের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, ১ম বর্ষের ছাত্রছাত্রীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে এ দিন থেকেই ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ছাত্রছাত্রীদের ক্লাস যথারীতি শুরু হয়েছে। উল্লেখ্য, কুয়েটে চলতি শিক্ষাবর্ষ থেকে লেদার ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি নামে দুটি নতুন বিভাগ চালু হওয়ায় এবার ১২০ জন ছাত্রছাত্রী বেশি ভর্তি হওয়ার সুযোগ পেল। এর ফলে এ বছর কুয়েটে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।—আবদুর রহমানরাবিতে জার্মান শিক্ষক-শিক্ষার্থীরাজার্মানির ফ্রাইবুর্গ ইউনিভার্সিটি অব এডুকেশনের অধ্যাপক গ্রেগর ফল্কের নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও ২২ জন শিক্ষার্থী-গবেষকের একটি দল ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সঙ্গে উপাচার্য ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এ সময় তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রকীব আহমদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোখলেসুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন। —কুদরাত-ই-খুদাজাপানে অমর একুশে পালনবাংলাদেশি শিক্ষার্থীরা জাপানে পালন করল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান-এর বাঙালি শিক্ষার্থীরা সুদূর প্রবাসে স্বস্ব মাতৃভাষাকে সম্মান জানালেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আহম্মেদ, অধ্যাপক ড. জে. রাজশেখর এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশি শিক্ষার্থী আব্দুলাহ আল-এমরান প্রতি বছর একুশের সম্মানে অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।— কৃষ্ণ কুমার সাহা