শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্করংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৪ মার্চ অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে মোট ১৪টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে উন্নীত হয় মার্কেটিং ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। এ পর্বে বিতর্কের বিষয় ছিল ‘উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন জাতীয় স্বার্থের পরিপন্থী’। সনাতন ও নকআউট পদ্ধতির এই বিতর্কে জয়ী হয় মার্কেটিং বিভাগ। বিচারকদের রায়ে সেরা বক্তা নির্বাচিত হন মার্কেটিং বিভাগের রোকনুজ্জামান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক পরিষদের চিফ মডারেটর তুহিন ওয়াদুদের সভাপতিত্বে এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু আবদুল জলিল মিয়া।—ওয়াদুদ তুহিনবাংলা বিভাগের নবীনবরণ‘জাগো ফুলে ফলে, নবতৃণ দলে, তাপস লোচন মেল রে/জাগো মানবের আশায় ভাষায়, নাচের চরণ ফেল রে’নতুনকে বরণ করে নেওয়া তো প্রকৃতির নিয়মেই চলে। আর প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিল আড়ম্বরের সঙ্গেই। বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে গত ২৭ মার্চ সকালে শুরু হয় এ অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা দিয়ে নবীনদের বরণ করে নেন পুরোনো শিক্ষার্থীরা। শিক্ষকদের আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে মুখরিত হয় পুরো অডিটরিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান নূর উর রহমান খান, অনুষ্ঠানের আয়োজক বিভাগের শিক্ষক রফিকউল্লা খান এবং অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা। — শারমিন নাহারচলচ্চিত্রনির্মাতা হওয়ার সুযোগআপনি কি সিনেমার পোকা? ঘুরে বেড়াচ্ছেন চলচ্চিত্রকর হওয়ার ইচ্ছা নিয়ে? আপনার সেই স্বপ্নকে বাস্তবের দিকে এক ধাপ এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে পঞ্চম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১১।উৎসবে চলচ্চিত্র জমা দিতে হলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। চলচ্চিত্রের বিভাগ থাকবে দুটি ‘প্রতিযোগিতা বিভাগ’ এবং ‘প্যানোরামা বিভাগ’। ‘প্রতিযোগিতা বিভাগ’-এ সর্বোচ্চ ১০ মিনিট দৈর্ঘ্যের এবং ‘প্যানোরামা বিভাগ’-এ সর্বোচ্চ ২০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেয়া যাবে। প্রতিযোগীদের ন্যূনতম স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত অথবা স্নাতক সম্পন্ন হতে হবে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিবন্ধন করাতে পারবেন। নিবন্ধনের জন্য প্রত্যেকটি চলচ্চিত্রের ক্ষেত্রে ৩০০ টাকা অথবা ১০ ইউএস ডলার করে দিতে হবে। প্রত্যেকটি চলচ্চিত্র অবশ্যই ডিভিডি ফরম্যাটে জমা দিতে হবে।জমাদানের শেষ তারিখ ১৫ এপ্রিল, ২০১১। ঠিকানা: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, দ্বিতীয় তলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু শনিবার-বৃহস্পতিবার, ১২টা-৮টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে এসে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। নিবন্ধনের ফরম সংগঠনের অফিস এবং ওয়েবসাইট www.iiusff.dufs.org থেকে সংগ্রহ করা যাবে। বিস্তারিত: www.dufs.org অথবা ০১৬৭১৬৯২৬৬৫, ০১৭১২১৩০৫৫২। —পার্থ সরকার