শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক প্রশাসন দিবস পালিতপ্রস্তুতি চলছিল গত এক মাস ধরে। ৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ পালন করল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে ২০১১। এই দিনে বিদায়ী স্নাতকোত্তর ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং নবীনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কী হয়নি? নাটক, গল্প, কবিতা, গান, নাচ, ফ্যাশন শো, কৌতুক, ব্যান্ড শো ছাড়াও ছিল আরও কত কি! বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আবু হোসেইন মো. আহসান বলেন, ‘আমাদের বিভাগে অনেক আগে এ ধরনের অনুষ্ঠান হতো। নানা কারণে অনেক দিন বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হলো। আমরা চেষ্টা করব ভবিষ্যতে নিয়মিত অনুষ্ঠান করার।’ — কৃষ্ণ কুমার সাহাসংগীত, পথনাটক ও আবৃত্তি‘রক্তে আনো লাল, রাত্রির গভীর বৃত্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল’—স্লোগানকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দুই দিনব্যাপী পঞ্চদশ সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ৭ ও ৮ এপ্রিল। অনুষ্ঠানের মধ্যে ছিল সংগীত, পথনাটক ও আবৃত্তি অনুষ্ঠান।৭ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বক্তৃতা করেন উদীচীর বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি অধ্যাপক এস এম আবু বকর, নাট্যকার মলয় ভৌমিক, উদীচীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ ও সদস্য ডি এম শাহিদুজ্জামান প্রমুখ।—কুদরাত-ই-খুদাতথ্যপ্রযুক্তি উৎসবগাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সোসাইটির শিক্ষার্থীদের আয়োজনে তথ্যপ্রযুক্তির উৎসব। সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৯৯টি দলের প্রায় দুই হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। মূল প্রতিযোগিতা হয়েছে পাঁচটি বিভাগে। এর মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে বুয়েটের ‘যা ইচ্ছা তাই’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রিজোনেন্স’ দল। এ ছাড়া দুটি ভাগে অনুষ্ঠিত হয় গেমিং প্রতিযোগিতা। ‘ফিফা ইলেভেন’ গেমিংয়ে বিজয়ী হন মেহনাজ ও রোকনুজ্জামান। বিজয়ীদের দেওয়া হয় সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজমানি। —আনিস রহমানসিলেট মেডিকেল কলেজে বিতর্ক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে ৬ এপ্রিল ‘ছাত্র-শিক্ষক প্রীতি বিতর্ক’ অনুষ্ঠিত হয়। ‘বর্তমান মেডিকেল শিক্ষাব্যবস্থাই শিক্ষার্থীদের অটো ভ্যাকেশন নিতে বাধ্য করেছে’ শীর্ষক বিতর্কের পক্ষে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ হারুনুর রশীদ, অধ্যাপক জাকিয়া সুলতানা ও সহকারী অধ্যাপক শামীম আখতার এবং বিপক্ষে অংশ নেন কলেজের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ, ৪৭তম ব্যাচের নিয়াজ ও ৪৮তম ব্যাচের রেনেসাঁ। পুরস্কার বিতরণ করেন কলেজ অধ্যক্ষ ওসুল আহমেদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী ও সিলেট জেলা বিএমএর সভাপতি রুকনউদ্দিন আহমেদ।—সুমনকুমার দাশ