শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পাশে দাঁড়াতেএকের পর এক ভূমিকম্পের আঘাতে জর্জরিত জাপানের জনজীবন। এই সব মানুষের পাশে দাঁড়াতে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আইবিএ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী চলবে পাঁচ দিন; ২২ ও ২৩ এপ্রিল ঢাকায় রুশ কালচারাল সেন্টারে এবং ২৪-২৬ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। পাঁচ দিনে মোট ১৩টি চলচ্চিত্র দেখানো হবে। প্রদর্শনী থেকে সংগৃহীত সব টাকাই ব্যয় করা হবে জাপানের ভূমিকম্প আক্রান্ত মানুষের সহায়তায়। বাংলাদেশে নিযুক্ত জাপানি দূতাবাসের মাধ্যমে এই অর্থ জাপানে হস্তান্তর করা হবে। আইবিএ-জেএনইউ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মানুষ মানুষের জন্য। আশা করি, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা জাপানি বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন।’ প্রয়োজনে যোগাযোগ: ০১৬৭৮-১৩৫৫০১ অথবা ০১৭১২-৮০৭৭৯০। —জাহাঙ্গীর সুরসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মৃত্তিকা নামে একটি ছোট কাগজ প্রকাশ করেছে। নববর্ষের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে এটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদউল্লাহ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনকুমার দাশ, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সংগ্রাম সিংহ, সাধারণ সম্পাদক বশির আহমেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পাদক খলিলুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ গান-নৃত্য পরিবেশন করে।—সিলেট প্রতিনিধিকর্মমুখী শিক্ষা নিয়ে সেমিনারশিক্ষা অর্জন করাই কি আমাদের শেষ গন্তব্য? অর্জিত শিক্ষা যদি বাস্তব জীবনে কাজে না লাগাতে পারি, তাহলে সেই শিক্ষা তো অর্থহীন। তাই কর্মমুখী শিক্ষার গুরুত্ব অনেক। শিক্ষার্থীদের এ ধরনের কর্মমুখী শিক্ষা দিয়ে আসছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। ১৭ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে ‘শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষার গুরুত্ব’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে এনআইএফটি। শিক্ষার্থীদের অনেকে তাঁদের পছন্দের বিষয়ে ভর্তি হতে না পেরে স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেন। কিন্তু কর্মমুখী শিক্ষা নিলে স্বপ্ন বাস্তবায়নে আবার উজ্জীবিত হতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন এস এম আবু রায়হান বলেন, ‘কর্মমুখী শিক্ষা দিয়েই ইন্দোনেশিয়া উন্নতির শিখরে পৌঁছেছে। আমরাও নিশ্চয়ই পারব।’ আলোচনা অনুষ্ঠান শেষে এনআইএফটির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নাচ-গান, কৌতুক, র‌্যাম্প শো ও নাটক।—শর্মিলা সিনড্রেলা