শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাবি বিতর্ক প্রতিযোগিতার নিবন্ধন চলছেশুরু হতে যাচ্ছে ‘আমার ভাষায় যুক্তি’ শীর্ষক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত এ বিতর্ক আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেকোনো শিক্ষার্থী। আগ্রহী বিতার্কিকেরা রেজিস্ট্রেশন করতে পারবেন ২৭ ও ২৮ এপ্রিল ডিইউডিএস কক্ষে দুপুর ১২টা-দুইটা এবং বিকেল চারটা-রাত আটটা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা। যোগাযোগ: দিদারুল ইসলাম ০১৭২৮৮৭৭৮১২।—শান্তা তাওহিদা জবি দর্শন বিভাগের বর্ষবরণবাঁশের তৈরি ১০টি কুলা। তাতে লেখা দুটি শব্দ আর চারটি অঙ্ক ‘শুভ নববর্ষ ১৪১৮’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা এভাবেই ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার পর সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটি দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। ‘ফাগুনেরই মোহনায়’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে নেহা। বিভাগের শিক্ষার্থী শিরিন, কিরণ, বিপাশা, শাম্মা ও সুজন গান পরিবেশন করেন। আবৃত্তি করেন দর্শন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ ও শামীমা। নাটক একদিনের বাঙালিতে অভিনয় করেন অনিক, লাল্টু, ইয়াসিন, সানিক, শাহানশাহ ও ঝর্ণা। মাটির সানকিতে পরিবেশন করা হয় মুড়ি-মুড়কি ও বাতাসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, দর্শন বিভাগের চেয়ারপারসন নুরুল মোমেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম ও সহযোগী অধ্যাপক আসমা তাসকিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সৌরভ, রিমা, সাদিয়া।—শোভন সাহাসিলেট ওসমানী মেডিকেলে নবীনবরণসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে তিন দিনব্যাপী নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কলেজের অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তানভীর সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ ওসুল আহমদ চৌধুরী, উপাধ্যক্ষ হারুনুর রশীদ, শওকত আলী, আ ন ম শফিকুল হক, মীর মাহবুবউল আলম, ইহতেশামুল হক চৌধুরী, রুকন উদ্দিন আহমদ, মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ। ওই দিন সন্ধ্যায় ৪৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১৭ এপ্রিল সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুপুরে চলচ্চিত্র প্রদর্শনী হয়। ১৮ এপ্রিল সমাপনী দিনে ব্যান্ড ও ডিজে শো অনুষ্ঠিত হয়।—সুমনকুমার দাশ