শিক্ষাঙ্গন চিরকুট
শাবিপ্রবিতে কারাতে প্রশিক্ষণসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলের কারাতে প্রশিক্ষণের বেল্ট প্রদান অনুষ্ঠান হয়ে গেল ২৫ এপ্রিল। কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৭ জন কমলা বেল্ট এবং ছয়জন হলুদ বেল্ট অর্জন করেন। কমলা বেল্ট অর্জনকারীদের তালিকায় একজন শিক্ষকও রয়েছেন। তিনি হচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহরুবা শারমিন চৌধুরী। অন্যরা হচ্ছেন সৈয়দা ফাতেমা-তুজ-জোহরা, এষা খানম, ঝুমুর দেব, ফারহানা ফেরদৌস, আমিনা সুলতানা, শিরীন সুলতানা, জয়তি দত্ত, নূপুর দে, প্রমিতা দেব, সাথী রানী শর্মা, লাকী বেগম, নাহিদা আক্তার, শারমিন সুলতানা, নাহিদ আক্তার, ইশরাত রাহী, সাদিয়া খানম।অপরদিকে হলুদ বেল্ট অর্জনকারীরা হচ্ছেন লাইজু ইসলাম, আঁখিনুর মেহবুবা, তিথি দাশ, রুবিনা ইয়াসমিন, ফাতেমা-তুজ-জোহরা, সাবিহা তাসনিম। —মুন্সী মিছবাহ্ উদ্দিনফজিলাতুন্নেছা হলের আয়োজনবৈশাখের আমেজটা কাটতে না কাটতে উৎসবে মেতে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। নেচে-গেয়ে আর অভিনয়ে মাতিয়েছিলেন হল মিলনায়তন। আর মাতবেনই বা না কেন? এটা যে দশম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ২৩ থেকে ২৫ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনটা ছিল ঢের। নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতাসহ মোট ১৯টি বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রবীন্দ্রসংগীত, নজরুল, লালনের গান নিয়ে হাজির হন হলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের আহ্বায়ক মাহবুবা সুলতানা বলেন, প্রতিবছরই বেগম ফজিলাতুন্নেছা হল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মন প্রফুল্ল করে। কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। একই মত পোষণ করেন হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা। অনুষ্ঠানের শেষ দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।—শারমিন নাহারস্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন২৫ এপ্রিল গ্র্যাজুয়েটদের মেলা বসেছিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সকাল থেকেই সমাবর্তনের বিশেষ পোশাকে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র।স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) দ্বিতীয় বারের মতো সম্পন্ন করল সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ওই বিশ্ববিদ্যালয়ের সর্বমোট এক হাজার ৬২৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন প্রদান করেন। তবে এই গ্র্যাজুয়েটদের ভিড়ে হয়তো তিনজন একটু বেশিই আলাদা ছিলেন। এই তিনজন হচ্ছেন— চ্যান্সেলরস অ্যাওয়ার্ডপ্রাপ্ত (স্বর্ণপদক) বিজনেস স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচের ইশতিয়াক আহমেদ, একই বিভাগের ফারজানা হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী খন্দকার আলী আসগর পাভেল। এ ছাড়া ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড (রৌপ্যপদক) পেয়েছেন পাঁচজন এবং ১৪ জন পেয়েছন ডিনস অ্যাওয়ার্ড।সমাবর্তন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সার্টিফিকেট গ্রহণ ও জীবনের দুর্লভ প্রিয় মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করে রাখতেই বেশি ব্যস্ত ছিলেন সবাই। সমাবর্তন অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। — এ কে এম ফয়জুল ইসলাম