শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিসিএর নতুন কোর্স বিষয়ভিত্তিক পড়াশোনার মাধ্যমে সে বিষয়ে পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে সফল হওয়া অনেক সহজ হয়। সে লক্ষ্যে ব্যবসায়িক দিকে পড়াশোনার সুযোগ আছে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) বাংলাদেশে। কর্মক্ষেত্রে এসেও আপনি এসিসিএতে পড়তে পারেন। হিসাবরক্ষণ পেশায় এখানে চালু হয়েছে নতুন ডিগ্রি ‘ফাউন্ডেশন ইন অ্যাকাউনট্যান্সি’। ১৬ বছর বয়সী এইচএসসি পাস যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারেন। এসিসিএর স্টুডেন্ট সাপোর্ট এক্সিকিউটিভ এম এ জাকি তূর্জমান বলেন, ‘দেড় বছর মেয়াদি এ কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ফরম পাওয়া যাবে এসিসিএর বা ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে।’ এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ বলেন, ‘হিসাবরক্ষণ পেশায় আগ্রহীদের জন্য এ কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিদাতাদের প্রয়োজন পূরণেও এ কোর্স দরকারি।’—ইমাম হাসাননোবিপ্রবিতে বিতর্ক উৎসব১৯ মে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় নোবিপ্রবি বিতর্ক উৎসব। ‘মুক্তির সূর্য ছোঁয়ার উচ্ছ্বাসে উড়ি যুক্তির ডানায় ভর দিয়ে’ স্লোগানকে সামনে রেখে এই বিতর্কের আয়োজন করেছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি (এনএসটিইউডিএস)। এই উৎসবে থাকছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংসদীয়, রম্য, বারোয়ারিসহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রতিযোগিতা এবং বিতর্ক কর্মশালা। নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ সময় ১৫মে। যোগাযোগ: ০১৮১৮৬৫৩৪৯৫ (মাহমুদুল ইসলাম)। —সুজাউল হামিদজবিতে রবীন্দ্র উৎসবমেয়েরা এসেছিল পুরোনো ঢঙে শাড়ি পরে— লম্বা হাতার ব্লাউজ, চোখে কাজল আর কপালে টিপ। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ পঁচিশে বৈশাখে উদ্যাপন করল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অরবিন্দ পাল ‘তুমি কি কেবলই ছবি... ’, সাবরিনা কামাল ‘পাগলা হাওয়ার বাদল-দিনে...’ ও মিরাদুল ইসলাম ‘ও আমার দেশের মাটি...’ গান গেয়ে শোনান। সমবেত কণ্ঠে ‘অন্তর মম বিকশিত করো’ আবৃত্তি করেন শাহীন, তানিয়া, জান্নাত সেতু, মাহবুবা জান্নাত ও আয়েশা সিদ্দিকা। সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’ গানের সঙ্গে লেনিন ও তানিনের দ্বৈত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উপস্থাপনা করেন বাঁধন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর, বাংলা বিভাগের চেয়ারম্যান চঞ্চল কুমার বোস, সহযোগী অধ্যাপক হোসনে আরা, সহযোগী অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, সহযোগী অধ্যাপক আঞ্জুমন্দ-আরা বানু ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহিনুর রহমান। — শোভন সাহাকুয়েটে নবীনবরণ৭ মে সন্ধ্যা সাতটায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রোকেয়া হলের ’০৬ ব্যাচের ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও ’১০ ব্যাচের ছাত্রীদের বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অনুষ্ঠিত হয়। রোকেয়া হলের সহকারী প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ছাত্রীদের হাতে ক্রেস্ট এবং নবীন ছাত্রীদের হাতে ফুলের তোড়া তুলে দেন। —আব্দুর রহমানমার্কেটিং রিভিউসেন্টার ফর মার্কেটিং সায়েন্স বিবিএর শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করতে প্রকাশ করেছে শিক্ষার্থীর জার্নাল ‘মার্কেটিং রিভিউ’। এই জার্নালে শুধু শিক্ষার্থীরাই তাদের গবেষণাধর্মী লেখা পাঠাতে পারবেন। ত্রৈমাসিক ‘মার্কেটিং রিভিউ’র প্রথম সংখ্যা বের হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে। দেশ-বিদেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থীরা এখানে গবেষণাধর্মী লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ই-মেইল: [email protected]