শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তীকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১১ মে বিশ্ববিদ্যালয়ের বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ওপর প্রবন্ধ পাঠ করেন ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান। এতে অংশ নেন প্রাবন্ধিক ও লেখক শান্তনু কায়সার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম এম শরীফুল করিম, আলী রেজওয়ান তালুকদার, শিক্ষার্থী তারিন বিনতে এনাম ও সৈয়দ শাহরিয়ার মাহমুদ। সেমিনার শেষে শেক্সপিয়ার রচিত ম্যাকবেথ নাটকের বাংলা রূপান্তরসহ গান, কবিতা ও পাঠে অংশ নেয় সানজিদা, নাসরিন, বৃষ্টি, দীপা, মানসী সাধু, রীপা দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক জাহিদুল আলম।—গাজীউল হকশাবিপ্রবিতে বই উৎসব সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১২ মে থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বই উৎসব। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এ বই উৎসবের আয়োজন করেছে। বই উৎসব উপলক্ষে ১২ মে দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উৎসবে অন্বেষা, উৎস, তাম্রলিপি, ইত্যাদি, ইতি, বর্ষাদুপুর, স্টুডেন্টওয়াইজ, শ্রাবণ, আগামী প্রকাশনী অংশ নেয়। উৎসবে চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এবং শেষ হবে ১৮ মে।উৎসবের আহ্বায়ক রাকিবুল হাসান জানান, উৎসব থেকে প্রাপ্ত অর্থ সড়ক দুর্ঘটনায় আহত এম সি কলেজের শিক্ষার্থী অনুপম দেবের চিকিৎসার জন্য দেওয়া হবে।—মুন্সী মিছবাহ্ উদ্দিনআকিমুদ্দিন গ্রন্থাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ৪ মে উদ্যাপিত হলো আকিমুদ্দিন গ্রন্থাগারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গ্রাম জমিনপুর। ২০০৮ সালের ৪ মে গ্রামের প্রয়াত স্কুলশিক্ষক আকিমুদ্দিনের নামে প্রতিষ্ঠিত হয় আকিমুদ্দিন গ্রন্থাগার। বিগত তিন বছরে আকিমুদ্দিন গ্রন্থাগার যেসব কাজ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন বিজ্ঞানীর জন্মবার্ষিকী উদ্যাপন, ২০০৯ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ, মেধাবৃত্তি, পাঠচক্র এবং গ্রামে গ্রামে পাঠাগার গড়ে তোলার জন্য সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন। এসব কাজ স্লাইড শোতে দেখানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয় কবিতা পাঠের আসর, পাঠচক্র ও চলচ্চিত্র প্রদর্শনীর। আকিমুদ্দিন গ্রন্থাগারের বই পড়তে ফেসবুকে পাঠক হতে পারেন: [email protected]।— শর্মিলা সিনড্রেলা ড্যাফোডিলে ক্যারিয়ার শোবিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ও চাকরি বাজারে চাহিদাসমৃদ্ধ ও যুগোপযোগী পেশায় উৎসাহী করে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) যৌথভাবে ১০ মে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে ‘ক্যারিয়ার টক শো’র আয়োজন করে।জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ ও যুব সমাজকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে কর্ম ও উন্নয়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১০০টিরও বেশি দেশে প্রায় দুই লাখ সদস্য এ সংগঠনের হয়ে কাজ করে যাচ্ছে।অল স্টার ড্যাফোডিল, বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ক্যারিয়র-বিষয়ক টক শো’য় অংশ নেন।— আনোয়ার হাবিব