শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নেতৃত্বে ডিইউডিএসঅনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) নির্বাচন ২০১১। ২০১১-১২ কার্যনির্বাহী বছরের জন্য ২৫ মে টিএসসির ডিইউডিএসের কক্ষে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। বিতার্কিকদের দেওয়া ভোটে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী রিয়াসাদ আজীম সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ইকবাল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নির্বাচনের আগের দিন ২৪ মে অনুষ্ঠিত হয় ‘যুক্তি জয়ের বছর হোক ২০১১’ শীর্ষক মনোজ্ঞ নির্বাচনী বিতর্ক। এতে উপস্থিত ছিলেন ডিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন, অধ্যাপক ওহিদুজ্জামানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমীরা। —শান্তা তাওহিদাজুড়ীতে বই পড়া প্রতিযোগিতামৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬ মে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ স্লোগান ধারণ করে তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ মিলনায়তনে বই পড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে তৈয়বুন্নেছা খানম, সাগরনাল-ফুলতলা কলেজ এবং নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার একাদশ থেকে স্নাতক পর্যায়ের ৭২ জন শিক্ষার্থী অংশ নেন। ৫০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষায় তানিয়া পারভিন প্রথম, সাহেদা আক্তার দ্বিতীয় ও মাছুমা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মণীষ চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত আসুক। বিশেষ অতিথি ছিলেন আজির উদ্দিন, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মুঈজ প্রমুখ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মুজিবুর রহমান।—কল্যাণ প্রসূন চম্পুশাহজালাল বিশ্ববিদ্যালয়ে জোছনাযাপনসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পাহাড়ের চূড়ায় ‘জোছনাযাপন’ অনুষ্ঠিত হয়। ১৭ মে সন্ধ্যা সাতটায় মোমবাতি ও জোছনার স্নিগ্ধ আলোয় কবিতাপাঠ, সংগীতানুষ্ঠান, সরোদ ও বাঁশি-বাদনের আয়োজন ছিল। শুরুতেই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্তিযোদ্ধা মো. সালেহ উদ্দিন। কবিতা পাঠ করেন কবি-সম্পাদক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, কবি টি এম আহমদ কায়সার, জফির সেতু, মোস্তাক আহমাদ দীনসহ সমকালীন কবিরা। সরোদ বাজিয়ে কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থীদের মোহাবিষ্ট করেন বিশ্ববরেণ্য সরোদশিল্পী ওস্তাদ শাহাদত হোসেন খান এবং গান গেয়েছেন বরেণ্য ধ্রুপদি সংগীতশিল্পী সুমনা বর্ধন। সবশেষে সমাপনী বক্তব্য দেন আয়োজক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির সভাপতি মাযহারুল হাসান।—সুমনকুমার দাশ