শিক্ষাঙ্গন চিরকুট
ফার্মেসি সায়েন্স ফেয়ার২৩ মে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ‘ফার্মেসি সায়েন্স ফেয়ার: ডিসকভারিং নিউ আইডিয়া’ শীর্ষক এক বিজ্ঞান মেলার। মেলার উদ্বোধন করেন আইসিডিডিআরবির ক্লিনিক্যাল সায়েন্স বিভাগের বিজ্ঞানী ড. জেনা ডি হামাদানি। মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানবিষয়ক প্রকল্প প্রদর্শিত হয়। এগুলোর মধ্য থেকে তিনটি প্রকল্প বাছাই করে পুরস্কৃত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রপ্ত উপাচার্য মনীরুদ্দীন আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে মেলা সমাপ্ত হয়।— ফারহানা রিজওয়ানকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রত্যয়’ এ স্লোগান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি হয়ে গেল ২৮ মে। এ উপলক্ষে ক্যাম্পাস আঙিনা নানা সাজে সজ্জিত করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আয়োজন করে কনসার্টের। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মতবিনিময়ের। সব মিলিয়ে ছুটির দিনটিতে মুখর ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এবারই প্রথমবারের মতো এমন আয়োজন। এ আয়োজন পাহাড়ি ক্যাম্পাসকে আন্দোলিত করেছে। গান পরিবেশন করে ব্যান্ড দল শিরোনামহীন। —গাজীউল হকজবিতে বিএনসিসির প্রশিক্ষণ২ জুন ফাইনাল প্যারেড প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ১০ দিনব্যাপী ক্যাপসুল ক্যাম্প। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাডেটরা অংশ নেন এই ক্যাপসুল ক্যাম্পে। মোট শিক্ষার্থী ছিলেন ১১৩ জন। ক্যাম্পে প্রশাসন কীভাবে চালাতে হয়, বৃক্ষরোপণ অভিযানে ছাত্রসমাজের ভূমিকা, রণকৌশল, দুর্নীতি, সন্ত্রাস দমন ও মাদকাশক্তি নিয়ন্ত্রণে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা, মানচিত্র সম্পর্কে ধারণা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিরাতেই আয়োজন করা হতো সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবিতা, গান, অভিনয়, মূকাভিনয়, কৌতুক দিয়ে সাজানো থাকত সাংস্কৃতিক পর্ব।—শোভন সাহাচট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ে‘সামাজিক দায়বদ্ধতা হোক ব্যবসা পরিচালনার মূল চাবিকাঠি’—এ স্লোগানে মুক্ত বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৩০ মে। বিষয় ছিল এইডস, ইভ টিজিং, নারীর ক্ষমতায়ন, অ্যাসিড সন্ত্রাস ও মাদক।সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৌশিক চক্রবর্তী ও মুহম্মদ নুরুল আবসারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে ‘ইভ টিজিং’ বিজ্ঞাপন চিত্র। সাদিয়া ফারুক, ঝুমা রায়, কাজী নাজমুল হুদা, মামুন, শুভ্রা দে, সরোয়ারুল আলম, সালেহ আহমেদের নির্দেশনায় তৈরি করা হয় যথাক্রমে নারীর ক্ষমতায়ন, মাদক ও এইডস বিষয়ক বিজ্ঞাপন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আবদুল মোক্তাদীর, প্রধান সহকারী অধ্যাপক ইসরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা।—নিজাম সিদ্দিকী