শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগরে আনন্দের একদিনদিনটি ছিল আনন্দের। দিনটি ছিল পুরোনোকে নতুন করে পাওয়ার। বহুদিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। খুনসুটি আর আলিঙ্গনের মধ্য দিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা যায় তাঁদের। ১২ মার্চ সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রায় নৃত্য আর গানের মধ্য দিয়ে ক্যাম্পাস মাতিয়ে তোলেন তাঁরা। এদিন তাঁরা ভাগাভাগি করে নেন ক্যাম্পাস জীবনের নানা সুখ-দুঃখের কাহিনি। বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুর রহমান, ইব্রাহীম খলিল, আবুল কালাম আজাদ, মিতু ও শহীদ স্মৃতিচারণা করে বলেন, ‘আমাদের ব্যাচের সব শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ক্যাম্পাসে দুরন্তপনা আর দুষ্টুমির মধ্য দিয়েই প্রতিটি দিন কাটাতাম।’ সে সময় শিক্ষকদের ভালোবাসা আর উৎসাহের কারণে আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁরা প্রতিষ্ঠিত হতে পেরেছেন বলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী আকবার হোসেন, আতিকুল ইসলাম, আনোয়ার, সিদ্দিকুর রহমান, লিপি, লেলিন, মুক্তা, আবদুল হালিম মিয়া, বাহাদুর, সানজিদা ফারজানা, শুভ্র, টুটুল, মনন, বুলবুল, রাসেল, শেফা, যূথী, আফসানা জানান। সন্ধ্যা সাতটায় মুক্তমঞ্চে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে বিভাগের বর্তমান শিক্ষার্থী অনন্যা, তন্ময়, জিসান, রাহাত, ইশিতা, সিনা গান ও নৃত্য পরিবেশন করেন। সবশেষে ব্যান্ডদল দ্য ট্র্যাপ সংগীত পরিবেশন করে। —শামসুজ্জামান শামসভিকারুন নিসা প্রাক্তনীর মিলনমেলাবছরের শুরুতেই হয়ে গেল ভিকারুন নিসা স্কুল ও কলেজের ১৯৯৩-৯৫ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান। অফিশিয়াল কোনো আয়োজন নয়, ফেসবুকের মাধ্যমে এক থেকে অন্যে, পুরোনো থেকে পুরোনোয়, দেশ থেকে প্রবাসের বন্ধুরা মিলেছিল গুলশানের এক রেস্তোরাঁয়। বন্ধুদের কেউ এখন থাকেন আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কেউ বা ক্যানাডায়, সঙ্গে বাংলাদেশ তো আছেই।পিঠে ব্যাগ ঝোলানো বন্ধুর কাঁখে এখন স্কুলগামী শিশু। এক বেঞ্চে বহু বছর বসা বন্ধুকে কেউ কেউ বলছেন, ‘কী জানি নাম ছিল?’ কেউ আবার ফিসফিস করে নাম জিজ্ঞেস করে নিচ্ছিলেন পেছন থেকে। এমনই অদ্ভুত সুন্দর অনুভবে আনন্দময় হয়ে উঠেছিল এই মিলন-মধ্যাহ্ন। ধন্যবাদ ফেসবুক, যার বদৌলতে ‘বুক’-এ জমে থাকা ‘ফেস’গুলোর তারল্যপ্রবাহে প্রাণ সরস হয়ে উঠল আবারও। —ফারহানা হোসেনবিএল কলেজে নবীনবরণআগামীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১৫ মার্চ সকাল থেকে জড়ো হতে থাকেন কলেজ ক্যাম্পাসে। ফুল, শুভেচ্ছা, মিছিল ও আড্ডার মধ্য দিয়ে কেটে যায় নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। নবীনবরণ উপলক্ষে কলেজের সব বিভাগের ছিল উৎসবের আমেজ। কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রতিটি বিভাগে ঘুরে ঘুরে শুভেচ্ছা জানিয়েছেন স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীদের। প্রতিটি বিভাগের ব্যবস্থাপনায় ছিল রজনীগন্ধা ফুল এবং কলেজের ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্যসংবলিত ভাঁজপত্র। পুরো দিন কলেজের নতুন-পুরোনোদের মিলনমেলায় চলে হাসি, গান, কৌতুক ও আনন্দ আড্ডা। কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এবং ব্রজমোহন থিয়েটারও নবীনদের বরণ করে নেওয়ার জন্য আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার আয়োজন করে। —সাইফুর রহমানচট্টগ্রাম বিশ্ববিদালয়ে বিতর্ক কর্মশালা‘সত্য ও সুন্দরের সৃজনে’ স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে মাসব্যাপী বিতর্ক কর্মশালা বাণিজ্য অনুষদে ১ মার্চ থেকে হয়েছে। বিতর্ক কর্মশালার মোট ২৫০ জন প্রশিক্ষণার্থী নাম নিবন্ধন করেছেন। কর্মশালায় বিতর্কের সঙ্গে সম্পৃক্ত বিষয় গণমাধ্যম, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, দর্শন, বিচারব্যবস্থা ও আইন, ইতিহাস, সমাজতত্ত্ব, বিতর্কের বিভিন্ন ধরন ও নিয়ম নিয়ে ক্লাস ও আলোচনা চলছে।ভবানীগঞ্জ কলেজের শিক্ষাসফররাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ১২ থেকে ১৪ মার্চ দুই দিন ধরে ঘুরে এলেন সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান। ১২ মার্চ বাসযোগে তাঁরা ঘুরে দেখেন সিলেটের শাহজালাল মাজার, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাফলং, শ্রীমঙ্গল, মাধবকুণ্ডু, মৌলবীবাজার, ঢাকাসহ কয়েকটি স্থান। ‘বেশ ভালোই লাগছিল, অনেক ঐতিহাসিক স্থান দেখতে পারায় খুশি হয়েছি, কী যে মজা লাগছিল তা বলতে পারব না। এ রকম আয়োজন করায় শিক্ষকদের ধন্যবাদ।’ এভাবে নিজের অনুভূতির কথা জানান শিক্ষার্থী নাজমুল হক। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান জানান, শিক্ষাসফর খুব ভালো হয়েছে। এবারের আনন্দটা ছিল অন্য রকম। প্রতিবছর এ ধরনের আয়োজন করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমে আসবে এবং জ্ঞানের পরিধি বাড়বে। —মামুনুর রশিদস্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের ‘স্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে অবস্থিত ‘প্রাইভেট ইউনির্ভাসিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পরিচিতি সভা ও বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রেলওয়ে মিলনায়তনে ২০ মার্চ সন্ধ্যায় এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাউদার্ন ইউনির্ভাসিটি রাজশাহী ক্যাম্পাসের ব্যবসায় অনুষদের বিভাগীয় প্রধান তাপস কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনির্ভাসিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রাজশাহী ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক এম মাসুম রেজা। সভার শুরুতে অ্যাসোসিয়েশনের বিভিন্ন লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদ রুবেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কমিশন-প্রধান তানজিন আহমেদ, সহকমিশন উমর ফারুক, অর্থ ও দপ্তর সম্পাদক মহশিরিনা খান প্রমুখ। পরিচিতি সভা শেষে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে তৌহিদুল ইসলাম সভাপতি ও গোলাম রব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। —কুদরাত-ই-খুদসারদা সুন্দরী কলেজে উৎসব১৪, ১৫ ও ১৬ মার্চ ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১০ সম্পন্ন হয়েছে। মোট ১৬টি বিষয়ের ওপর তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৮০ জন ছাত্রী আংশ নেন। এর মধ্যে সাহিত্য বিভাগে বাংলা কবিতা আবৃত্তিতে নুসরাত ফারহানা, ইংরেজি কবিতা আবৃত্তিতে ফারজানা শওকত, তিলাওয়াতে আল-কোরআনে সুমাইয়া বিনতে হাসান, শ্রীমদ্ভগবতগীতায় সুপ্রভা ঘোষ, হাস্য কৌতুকে অনুপমা সেন, পুঁথি পাঠে ফারজানা শওকত, উপস্থিত বক্তৃতায় কামরুন্নাহার মৌসুমী, একক অভিনয়ে নাজনীন নাহার প্রথম স্থান লাভ করেন। এ বিভাগে ফারজানা শওকত চ্যাম্পিয়ন হয়েছেন।সংস্কৃতি বিভাগে হামদ ও নাতে রাসুলে শারমিন ইসলাম, দেশের গানে সৌরিন শেখ, জসীম উদ্দীনের গানে তন্দ্রা সরকার, রবীন্দ্রসংগীতে সুপ্রভা ঘোষ, নজরুলসংগীতে রুমা আক্তার, লোকসংগীতে পরমা কর্মকার, আধুনিক বাংলা গানে শারমিন ইসলাম, নৃত্যে সুস্মিতা রায় প্রথম স্থান অধিকার করেন। এ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন ইসলাম।—পান্না বালা