শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটির আয়োজন৬ জুন ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পাবলিক হেলথ বিভাগ আয়োজিত ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান। এসইউবির স্কুল অব হেলথ সায়েন্সের পরামর্শক এম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার গণি চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসইউবির গবেষণা বিভাগের পরিচালক হারুন-অর-রশিদ, এম এইচ ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন প্রমুখ।আইইউবি ক্যারিয়ার উৎসব তরুণ শিক্ষার্থীদের পছন্দের পেশা আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের আয়োজনে ৮ ও ৯ জুন আইইউবি ক্যাম্পাসে ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।দুই দিনব্যাপী আয়োজিত এই ফেস্টিভালের উদ্বোধন করেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি তৌহিদ সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়াও আইইউবির কোষাধ্যক্ষ শোয়েব আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের পরিচালক অধ্যাপক এম আনোয়ারসহ অন্যরা বক্তব্য দেন।