শিক্ষাঙ্গন চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়েট তড়িৎ কৌশল বিভাগেসম্রাট, রাহাত, আনিকারা ছুটছেন বেলুন আর রং-বেরঙের কাগজ নিয়ে। শিশির, অধরা, শাহবাজ, জাহিদ আর অম্লান লিখছেন পোস্টার। পোস্টার লেখা শেষে সেগুলো লাগাতে ব্যস্ত হয়ে পড়লেন গালিব, পাপ্পু আর রাকেশ। আনিস, সম্রাট, যোবায়েররা বেরিয়ে পড়লেন খাবার আনতে। রনি নিয়ে এলেন বিশাল এক কেক। ১৫ জুন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় বর্ষের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেন জমকালো এক ক্লাস পার্টির। গান পরিবেশন করেন সুমনা, রাহিদ ও শুভ। গান ছাড়াও কৌতুক, গল্প বলা আর আড্ডায় জমজমাট হয়ে ওঠে সারা দিনের আয়োজন।ড্যাফোডিলে বিতর্কবিশ্ব মাদকমুক্ত দিবস উপলক্ষে ২৪-২৬ জুন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় মাদকবিরোধী আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০১১। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) এ প্রতিযোগিতার আয়োজন করে। আটটি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে উত্তীর্ণ দুটি দল হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। প্রধান অতিথি হিসেবে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যাপক এম শাহজাহান মিনা।কুয়েটে কর্মশালা২২ জুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘ই-রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সপ্লোরেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আক্কাস উদ্দিন পাঠানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের পরিচালক ও বিআইপিসির জাতীয় সমন্বয়কারী এম এ মাজেদ। প্রশিক্ষণ কর্মশালায় কারিগরি সহযোগিতায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ শামস্ বিন তারিক।