শিক্ষাঙ্গন চিরকুট
ঢাকা কলেজে নবীনবরণ‘আঁধার কাটুক উদার আলোকধারায়’ স্লোগানে ২ জুলাই ঢাকা কলেজে হয়ে গেল একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান। এখানে নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল আর মুখে মিষ্টি। কলেজের শহীদ খুর্রম মিলনায়তন এদিন ছিল নতুন-পুরোনো শিক্ষার্থীতে মুখরিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম নবীনদের উদ্দেশে বলেন, ‘তোমরা নতুন শিক্ষার্থী। তাই সব সময় পড়াশোনার সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে সব ধরনের সহযোগিতা তোমরা পাবে। তা ছাড়া এ বছর থেকে কলেজের মেধা ও আচার-ব্যবহারের ভিত্তিতে দুজন সেরা শিক্ষার্থী নির্বাচন করা হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ আশরাফ আলী, মোয়াজ্জেম হোসেন মোল্লাহসহ অনেকে। শেষ অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে দারুণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই।ছুটির দিনে এমবিএ জাবিতেউইকেন্ড এমবিএ চালু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ-জেইউ)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ৬০ ক্রেডিটের এই এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে ক্লাস হবে মূলত শুক্র ও শনিবারসহ ছুটির দিনে। আগামী সেপ্টেম্বরে উইকেন্ড এমবিএ প্রোগ্রামের প্রথম ব্যাচে ভর্তি শুরু হবে। ভর্তির আবেদন পাওয়া যাবে ১৭ জুলাই থেকে। ভর্তি পরীক্ষা হবে আগস্টের মাঝামাঝি সময়ে। উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: আইবিএ-জেইউ ৭৭৯১০৪৫-৫১, বর্ধিত-১৪৪৮।চৌদ্দগ্রামের মিঞা বাজার কলেজে বই বিতরণকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিঞা বাজার কলেজে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে ৫১ জন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। শাহ ফজলুর রহমান-মীর মহিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম, মিঞা বাজার কলেজের সভাপতি হারুনুর রশিদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল প্রমুখ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ২৯ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যান্সডকের (বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র) প্রশিক্ষণ কর্মশালা হয়ে গেল। কর্মশালায় অংশনেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দিপীকা রানী সরকার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক তাপস কুমার দাস। পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পরিমল বালার প্রাণবন্ত সঞ্চালনায় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ব্যান্সডকের ডকুমেন্টশন সেবা, গ্রন্থগার সেবা ও সাইবার সেবা সম্পর্কে ধারণানেন। মূল প্রবন্ধ পাঠ করেন ব্যান্সডকের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।