শিক্ষাঙ্গন চিরকুট
ঢাকা কলেজে ফুটবলসেদিন ঢাকা কলেজের ক্যাম্পাস ছিল একটু অন্য রকম। চারদিকে রঙিন কাগজ, ফেস্টুন দিয়ে সাজানো। ক্লাস নেই, তাই ইমন ও রেজার মতো আরও অনেকে ছুটছে মাঠের দিকে। কিছুক্ষণের মধ্যেই যে মাঠে গড়াবে ঢাকা কলেজ আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০১১।কলেজের মোট ২২টি দলের এই শিরোপার লড়াইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভূগোল ও পরিবেশ বিভাগ। উদ্বোধনী খেলায় ৩-০ গোলে বাংলা বিভাগকে হারানোর পর আবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ভূগোল বিভাগ। খেলার উদ্বোধন করেন অধ্যক্ষ আয়েশা বেগম। ২৪ নভেম্বর শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতা এখনো চলছে।—ইমাম হাসানবরুড়াবাসীর জন্য বৃত্তিদেশের স্বীকৃত যেকোনো কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে (মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ) অধ্যয়নরত, জন্মসূত্রে কুমিল্লার বরুড়াবাসী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।বৃত্তির ক্যাটাগরি হচ্ছে: এসএসসি (গোল্ডেন এ+ ২০১০ ও ১১), এইচএসসি (গোল্ডেন এ+ ২০১০ ও ১১), বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি-১ (প্রথম বর্ষ), বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি-২ (দ্বিতীয় ও তৃতীয় বর্ষ), বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি-৩ (চতুর্থ ও পঞ্চম বর্ষ) এবং বরুড়া ক্যাটাগরি (বরুড়ার বিভিন্ন কলেজে ডিগ্রি পাস বা সম্মান স্তরের শিক্ষার্থীদের জন্য)।বিস্তারিত জানতে: নেয়ামত-০১৮১৩১১৫৪৪২, পারভেজ-০১৯১৮৬৭০০৭৩। আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০১১।যোগাযোগ: মোহাম্মদ তোফাজ্জল আলী, মহাসচিব, বরুড়া ফাউন্ডেশন, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন (১৫ তলা), ৬৯ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা।—বিজ্ঞপ্তি