শিক্ষাঙ্গন চিরকুট
ইউনিলিভার বিজম্যাজট্রোসবাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় এখন শিক্ষার্থীদের মুখে মুখে একটাই কথা—ইউনিলিভার বিজম্যাজট্রোস! শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এই বার্ষিক প্রতিযোগিতার জমজমাট তৃতীয় আসর শুরু হয়েছে সম্প্রতি। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ২৩ সেপ্টেম্বর প্রথম রাউন্ড শেষ হয়েছে। ২৭ সেপ্টেম্বর ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।শুধুই জিপিএ-৫ নয়জীবনটা জিপিএ দিয়ে মাপা যায় না, লাইফ ইজ বিগার দ্যান জিপিএ। এবার যাঁরা উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাননি, তাঁদের জন্য আয়োজিত উৎসবে আসা বিশিষ্টজনের বক্তব্যে এ কথাই বেরিয়ে এসেছে।১৪ সেপ্টেম্বর ঢাকার বনানী বদ্যানিকেতনের মাঠে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া আয়োজিত সেলিব্রেটিং ফিউচার-২০১২ নামের এ অনুষ্ঠানে ২০১২ সালে উচ্চমাধ্যমিকে পাস করা প্রায় তিন হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ উৎসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেপাল থেকে আসা কিছু অতিথি শিক্ষার্থীও অংশ নেন।ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সহ-উপাচার্য মোহাম্মদ মুহিত উৎসবের উদ্বোধন করে বলেন, উচ্চমাধ্যমিকের ফল আশানুরূপ না হলেও ভেঙে পড়লে চলবে না। জীবনটাকে গড়ার এখনই সময়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত থেকে নিজেদের জীবনের সংগ্রাম, প্রতিকূলতা ও ভেঙে না-পড়ার গল্প শেয়ার করেন মুন্নী সাহা, সেলিম ওমরাও খান, মোখলেসুর রহমান (পুলিশের এআইজি) ও রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আব্দুন নূর তুষার।অনুষ্ঠানে ওয়ারফেজ, শিরোনামহীন ও পাওয়ার সার্জের মনমাতানো কনসার্টের সঙ্গে নেচে-গেয়ে আগত শিক্ষার্থীরা জীবনকে নতুন করে গড়ার উৎসবে মেতে ওঠেন।