শিক্ষাঙ্গন চিরকুট
অনলাইনে উচ্চশিক্ষার তথ্যবিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম বড় অনলাইন প্ল্যাটফর্ম HigherStudyAbroad.com ও বাংলা ই-লার্নিং ওয়েবসাইট shikkhok.com যৌথ উদ্যোগে চালু করতে যাচ্ছে অনলাইনের মাধ্যমে উচ্চশিক্ষার নানা তথ্য নিয়ে ভিডিও টিউটোরিয়াল। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির পথে কী কী পরীক্ষা দিতে হয়, কীভাবে বিশ্ববিদ্যালয় বাছাই, আবেদনপত্র জমা দেওয়া, ভিসার জন্য প্রস্তুতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ২৮ ডিসেম্বর থেকে অনলাইনে উন্মুক্ত হবে এই ভিডিও টিউটোরিয়ালের বিভিন্ন ভিডিওচিত্র। বিস্তারিত জানা যাবে facebook.com/groups/HigherStudyAbroad এই ঠিকানায়।ভর্তির সুযোগস্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ‘জার্নালিম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ’ চালু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিশ্ববিদ্যালয়টি এ বিষয় খোলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। ইতিমধ্যেই স্প্রিং সেমিস্টারে জার্নালিম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি শুরু হয়েছে। ভর্তির শেষ তারিখ আগামী ১০ জানুয়ারি।—বিজ্ঞপ্তি